জিপিএ-৫ না পাওয়ার আশঙ্কায় ছাত্রের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়াটাই ছিল ছাত্রটির ধ্যানজ্ঞান৷ কিন্তু মনে ছিল সংশয়৷ ফল প্রকাশের আগ মুহূর্তে সংশয় আরও বেড়ে যায়৷ চাপ সইতে না পেরে সে বেছে নিয়েছে আত্মহননের পথ৷
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি বাজার এলাকায়। ওই ছাত্রের নাম রাফাত জামান৷ সে এলাকার স্কুলশিক্ষক সফিকুল ইসলামের একমাত্র ছেলে। এবার ডোমারের চিলাহাটি মার্চেন্ট উচ্চবিদ্যালয় থেকে সে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দেয়৷ গতকাল ফলাফল প্রকাশের পর দেখা যায়, রাফাত জিপিএ ৪ দশমিক ৫ পেয়ে পাস করেছে।
রাফাত জামানের চাচা মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘রাফাত জিপিএ-৫ পাবে না বলে চিন্তায় ছিল৷ গতকাল সকাল আটটার দিকে সবার অগোচরে সে নিজের শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করে। ফলাফল প্রকাশে আমার ছেলেসহ দুই চাচাতো ভাই জিপিএ-৫ পেয়েছে৷’