জিবোর্ডে ইমোজির ব্যবহার সহজ হচ্ছে
প্রতিযোগিতার দৌড়ে গুগলের অ্যান্ড্রয়েড কিবোর্ড ‘জিবোর্ড’ সব সময় আইওএস অ্যাপের পেছনেই পড়ে থাকে। তবে তাদের এই পিছিয়ে পড়া জিবোর্ডকে আরও আকর্ষণীয় এবং এর ব্যবহার সহজ করতে গুগল এই অ্যাপে দ্রুত কিছু পরিবর্তন আনছে। সাম্প্রতিক এক ঘোষণায় গুগল কর্তৃপক্ষ জানায়, জিবোর্ডে টাইপ করা আগের চেয়ে সহজ হবে।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, শুধু হাতের স্পর্শেই এখন ইমোজি অনুসন্ধান করা যায়। এই সুবিধাটি কম সময়ে ইমোজি অনুসন্ধানেরই একটা অংশ। যেখানে অনুসন্ধানী ফলাফল থেকে পাওয়া ইমোজি স্বয়ংক্রিয়ভাবেই শনাক্ত হবে এবং প্রদর্শিত হবে। প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে কয়েকটি শনাক্তকরণ পরীক্ষায় সফলতার পরই জিবোর্ডের এই ইমোজি শনাক্তকরণের হালনাগাদটি প্রকাশ করে।
এ ছাড়া জিবোর্ডের এই নতুন সংস্করণে বাক্যাংশ খোঁজার সহজতর উপায় হিসেবে বাক্যাংশ খোঁজার সময় বিভিন্ন শব্দ বা বাক্যংশ দেখাবে। এটি ব্যবহারকারীকে যেকোনো বাক্যাংশ দ্রুত টাইপ করতে সহায়তা করবে। যেমন বলা যেতে পারে, যদি আপনি জিবোর্ডে টাইপ করেছেন ‘খুঁজছি’, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবেই ‘দেখার জন্য খুঁজছি’ কিংবা ‘এটি খুঁজছি’ এই বাক্যাংশগুলো দেখাবে। বর্তমানে ২০০ ভাষা সমর্থন করে জিবোর্ডে।
মোখলেছুর রহমান, সূত্র: ম্যাশেবল