জিমেইল থেকেই টুইটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েবভিত্তিক জনপ্রিয় ই-মেইল সেবা জিমেইল থেকেই ব্যবহার করা যায় খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটার। কিছু দিন আগে গুগল সাইডবারে ব্যবহারকারীদের তৈরি গ্যাজেট ব্যবহারের অপশন যুক্ত করেছে। এর ফলে যে কেউ তার প্রয়োজন অনুযায়ী গ্যাজেট তৈরি করে জিমেইলের সঙ্গে যুক্ত করে ব্যবহার করতে পারবে। জিমেইল ল্যাবস থেকে এই অতিরিক্ত সুবিধা যোগ করে নিতে হয়। সুবিধাটি চালু করার জন্য প্রথমে Settings\Labs খুলতে হবে।সেখানে ‘Add any gadget by URL’ অপশনটি সক্রিয় করতে হবে। এর ফলে জিমেইল সেটিংসে Gadgets নামে একটি নতুন ট্যাব দেখা যাবে। এবার জিমেইল থেকে টুইটার ব্যবহার করার জন্য Add a gadget by its URL-এর পাশের খালি জায়গায় https://twittergadget.appspot.com/gadget-gmail.xml ঠিকানাটি লিখতে হবে। এরপর থেকে জিমেইলের সাইড প্যানেলে Twitter নামে একটি আলাদা মেনু দেখা যাবে। সাইড প্যানেল থেকে ছোট আকারে অথবা জিমেইলের মূল অংশে এটি পূর্ণ আকারে ব্যবহার করা যাবে। এখানে নতুন টুইট লেখা, রিটুইট, কারও উদ্দেশে বার্তা লেখার মতো কাজই করা যাবে এখানে। এককথায় বলা যায়, মূল টুইটার ওয়েবসাইটের সব কাজই করা যাবে এই গ্যাজেট থেকে। —নাসির খান