জিমেইল ব্যবহারকারী সংখ্যা ৯০ কোটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগলের মেইল সেবা জিমেইল ব্যবহারকারী সংখ্যা ৯০ কোটি ছাড়িয়ে গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে গুগলের বার্ষিক সম্মেলনে ৯০ কোটি সক্রিয় জিমেইল ব্যবহারকারীর তথ্য জানিয়েছেন গুগলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট সুন্দর পিশাই। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ এক খবরে এ তথ্য জানিয়েছে।
সুন্দর পিশাইকে উদ্ধৃত করে টেক ক্রাঞ্চ লিখেছে, বর্তমানে জিমেইলের যে পরিমাণ সক্রিয় ব্যবহারকারী রয়েছেন তার মধ্যে ৭৫ শতাংশই মোবাইল ফোন থেকে জিমেইল ব্যবহার করার সুবিধা গ্রহণ করেন।
মাত্র তিন বছরের মধ্যেই জিমেইল ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে। ২০১২ সালে সাড়ে ৪২ কোটি মানুষ জিমেইল ব্যবহার করত। সেখানে চলতি বছরেই জিমেইল ব্যবহারকারী সংখ্যা ৯০ কোটি ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রেও জনপ্রিয় মেইল সেবা হটমেইলকেও (এখন আউটলুক ডটকম) ছাড়িয়ে গেছে জিমেইল।