জিমেইল ১০ বছর পেরিয়ে

১ এপ্রিল ২০০৪
আনুষ্ঠানিকভাবে চালু হয় জিমেইল। শুরুতে শুধু আমন্ত্রণ পেয়ে জিমেইল ব্যবহার করা যেত৷ এক গিগাবাইট জায়গা ছিল জিমেইলে সে সময়।
১ এপ্রিল ২০০৫
প্রথম জন্মদিন উপলক্ষে ব্যবহারকারীদের দুই গিগাবাইট জায়গা দেওয়া হয়৷
১৬ ডিসেম্বর, ২০০৫৷
জিমেইল এল মোবাইল ফোনে৷
৭ ফেব্রুয়ারি ২০০৬
প্রথমবারের মতো জিমেইলে চ্যাট সুবিধা চালু হয়।
১০ ফেব্রুয়ারি ২০০৬
ব্যবসায়ীক কিংবা অলাভজনক সংস্থার নিজস্ব ডোমেইনে জিমেইল মেইল বক্স ব্যবহারের সুবিধা চালু।
১২ এপ্রিল ২০০৬
চালু হলো গুগল ক্যালেন্ডার।
১ মে ২০০৬
৪০টি ভাষায় জিমেইল ব্যবহারের সুবিধা চালু হয়।
১৪ ফেব্রুয়ারি ২০০৭
বিশ্বের যেকোনো জায়গা থেকেই ওপেন সাইন–আপ সুবিধা চালুর মাধ্যমে ভালোবাসা দিবসের উপহার দেয় জিমেইল।
৩১ ডিসেম্বর ২০০৭
িজমেইেল চালু হয় ইন্টারনেট মেসেজ অ্যাকসেস প্রটোকল।
১৫ সেপ্টেম্বর ২০০৮
ফাইল অ্যাটাচ করতে ভুলে গেলে স্বয়ংক্রিয়ভাবে অ্যাটাচমেন্ট করেননি এমন বার্তা পাওয়ার সুবিধা চালু৷
২২ অক্টোবর ২০০৮
অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনের জন্য জিমেইল অ্যাপ৷
১১ নভেম্বর ২০০৮
শুধু ই-মেইল আর চ্যাটই নয়, চালু হয় ভিডিও চ্যাট চালু হয়।
২৭ জানুয়ারি ২০০৯
‘অফলাইন জিমেইল’ সুবিধা চালু।
১৯ মার্চ ২০০৯
‘আনডু সেন্ড’ সুবিধা চালু করে জিমেইল। ফলে ৩০ সেকেন্ডের মধ্যে পাঠানো ই-মেইল ফিরিয়ে আনা যায়।
৭ জুলাই ২০০৯
পূর্ণাঙ্গ সংস্করণ চালু করে জিমেইল।
৩০ আগস্ট ২০১০
চালু হয় ‘প্রায়োরিটি ইনবক্স’।
১০ ফ্রেব্রুয়ারি ২০১১
নিরাপত্তা দিতে চালু হয় ‘টু-স্টেপ ভেরিফিকেশন’।
১ নভেম্বর ২০১১
নতুন চেহারায় চালু হয় জিমেইল।
১৬ নভেম্বর ২০১১
আইওএসচালিত যন্ত্রের জন্য চালু হয় জিমেইল অ্যাপ।
১৪ এপ্রিল ২০১২
বিনা মূল্যে ১০ গিগাবাইট জায়গা।
২৮ জুন ২০১২
ব্যবহারকারী ৪২ কোটির বেশি৷
৩০ জুলাই ২০১২
একসঙ্গে ১০ জনের সঙ্গে বিনা মূল্যে ভিডিও চ্যাটের সুবিধা।
১৯ নভেম্বর ২০১২
৫৭ ভাষায় জিমেইল।
২৭ নভেম্বর ২০১২
গুগল ড্রাইভে ফাইল অ্যাটাচমেন্ট সুবিধা চালু হয়।
২৮ মার্চ ২০১৩
জিমেইল কম্পোজ মেইলে নতুন সুবিধা চালু।
১ এপ্রিল ২০১৩
দশ বছর পূর্ণ করে জিমেইল।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী