জিমেইলে আসছে নতুন পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিমেইলের নতুন চেহারা
জিমেইলের নতুন চেহারা

গুগলের বিনা মূল্যের ই-মেইল সেবা জিমেইল বর্তমানে জনপ্রিয়তার দিক দিয়ে আছে এক নম্বরে। জিমেইলের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটির বেশি। এবার নতুন বেশ কিছু পরিবর্তন আসছে জিমেইলে। নতুন রূপের জিমেইল বর্তমানে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে বলেও জানা গেছে। ওয়েব মেইল ক্লায়েন্টের জন্য জিমেইলের নতুন চেহারা দিতে সম্প্রতি একদল প্রোগ্রামারকে আমন্ত্রণ জানিয়েছে গুগল। অনেকটা গোপনীয়তা রক্ষা করেই তাঁরা নতুন পরিবর্তনগুলো ব্যবহার করছেন। তবে পরীক্ষামূলক হলেও এ বিষয়ে এখনো কিছু জানায়নি গুগল।
নতুন চেহারার জিমেইলে আগের সাইডবারের পরিবর্তে ডিজাইন করা হয়েছে স্লাইড-ইন নতুন ব্যবস্থা। নতুন ই-েমইল লেখার জন্য কম্পোজ বাটন সরিয়ে ডানে নিচের দিকে আনা হয়েছে। ডান দিকে নিচে থাকা ‘রিমাইন্ডার’ নামে নতুন সুবিধা যোগ করা হয়েছে। এ সুবিধাটি ইতিমধ্যে অ্যান্ড্রয়েড সংস্করণের জিমেইল অ্যাপে রয়েছে। এ ছাড়া নতুন চেহারার জিমেইলে হ্যাংআউটও রাখা হয়েছে নতুন আঙ্গিকে। এ ছাড়া যুক্ত হয়েছে তিনটি নতুন ট্যাব। এগুলো হচ্ছে সোশ্যাল, প্রমোশনাল, আপডেটস এবং ফোরাম। এ তিনটি ট্যাবের সঙ্গে ট্রাভেল, পারচেজ ও ফিন্যান্স নামে তিনটি নতুন ট্যাবও যুক্ত করা হয়েছে। গুরুত্বপূর্ণ ই-েমইলগুলো তারকা চিহ্নের বদলে পিন করে রাখতে পারবেন৷ নতুন চেহারার বিষয়গুলো নিয়ে বেশ গুরুত্বের সঙ্গেই কাজ চলছে বলে জানা গেছে।
—দ্য ভার্জ ও গিক অবলম্বনে কাজী আলম