জিমেইলে এল 'আনডু সেন্ড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিমেইলে এল আনডু সেন্ড বাটন
জিমেইলে এল আনডু সেন্ড বাটন

ভুলে অন্য ঠিকানায় মেইল পাঠানো ঠেকাতে আনডু সেন্ড নামের সুবিধাটি আনুষ্ঠানিকভাবে চালু করল গুগল। এত জিমেইল ব্যবহারকারী ভুলে যদি অন্য কারও কাছে মেইল পাঠিয়ে ফেলেন তবে দশ সেকেন্ডের মধ্যে তা আবার ফেরত আনতে পারবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্যনেক্সটওয়েব জানিয়েছে, সেন্ড বাটনে ক্লিক করার ১০ সেকেন্ডের মধ্যে আবার সেই মেইল ফেরত আনার সুবিধাটি চালু করল গুগল। এই পদ্ধতিতে মেইলের বিষয়বস্তু প্রাপকের কাছে পাঠাতে কিছুটা দেরি করবে গুগল যাতে ব্যবহারকারী মেইল পাঠানোর পর ভেবে দেখার একটু অন্তত সময় পান।
ছয় বছর ধরে পরীক্ষা চালানোর পর এই আনডু সেন্ড বাটনটি উন্মুক্ত করে দিচ্ছে গুগল।
জিমেইল সেটিংসের জেনারেল ট্যাবে গিয়ে এই অপশনটি সক্রিয় করা যাবে। গুগল এটি স্বয়ংক্রিয়ভাবে সেট করে রাখে না বলে ম্যানুয়ালি এটা সেট করে নিতে হয়।