জিমেইলে নতুন ফিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেইল সেবা জিমেইলে নতুন ফিচার হিসেবে সহজ সার্চ বা অনুসন্ধান সুবিধা যুক্ত করেছে গুগল। এ সুবিধার মাধ্যমে জিমেইলে সহজেই মেইল অনুসন্ধান করতে নির্দিষ্ট সময়, মেইলের আকার উল্লেখ করা যাবে। গুগলের সফটওয়্যার প্রকৌশলী ক্রিশ্চিয়ান কারমান তাঁর জিমেইল ব্লগে এ তথ্য জানিয়েছেন।কারমান এ প্রসঙ্গে জানিয়েছেন, জিমেইল সার্চ ব্যবহার করে খুব সহজেই প্রয়োজনীয় মেইল খুঁজে বের করার পদ্ধতি নিয়ে কাজ চলছিল। ১৫ নভেম্বর থেকে মেইলের আকার, নির্দিষ্ট তারিখ বা অন্যান্য তথ্য ব্যবহার করেও মেইল দ্রুত খোঁজ করা যাবে।