জিমেইলে সমস্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: জিমেইল
ছবি: জিমেইল

জিমেইল ব্যবহারকারীরা গত কয়েক দিন ধরেই মেইল আদান-প্রদান করতে গিয়ে সমস্যায় পড়ছেন। গুগলের সফটওয়্যার সমস্যার কারণে এই সমস্যা হচ্ছে। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে।
গুগল তাদের ম্যাসেজিং সফটওয়্যারের একটি বিশেষ অংশ হালনাগাদ না করায় জিমেইল ব্যবহারকারীরা চলতি সপ্তাহে মেইল পাঠাতে গিয়ে ‘এরর’ মেসেজ ও নিরাপত্তা সতর্কতামূলক বার্তা দেখতে পাচ্ছেন। গুগল কর্তৃপক্ষ স্বীকার করে জানিয়েছেন, তাদের একটি সফটওয়্যার সমস্যার কারণে কম সময়ের জন্য অধিকাংশ জিমেইল ব্যবহারকারীকে এই সমস্যায় পড়তে হয়েছে। এখন যদিও জিমেইল ব্যবহার করা যাচ্ছে তারপরও কিছু ব্যবহারকারী জিমেইলে অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে পারেন। জিমেইলের এই সমস্যার বিষয়টির ব্যাখ্যা চেয়ে অনেকেই মাইক্রোব্লগিং সাইট টুইটারে টুইট করেছেন।
জিমেইলের এই সমস্যা ৪ এপ্রিল থেকে থেকে শুরু হয়েছে। বিশেষ একটি নিরাপত্তা সনদ হালনাগাদ না করায় এই সমস্যা তৈরি হয়েছে। গুগলের নিজস্ব নিরাপত্তা সেবা অথোরিটি জি২ এই নিরাপত্তা সনদ প্রদান করে। এই সনদটি সফটওয়্যারকে নির্দিষ্ট গন্তব্যের সঙ্গে নিরাপদ সংযোগ স্থাপন করতে সাহায্য করে। গুগল জানিয়েছে, সমস্যা চিহ্নিত করার দুই ঘণ্টার মধ্যেই তা সমাধান করা হয়েছে।

চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (সিএনএনআইসি) কাছ থেকে নিরাপত্তা সনদ নিতে অস্বীকৃতি জানানোর পরপরই গুগলের এই সফটওয়্যার সমস্যা শুরু হয়।