জিমেইলের তথ্য ধারণক্ষমতা বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি গুগল বিনা মূল্যে জিমেইল ব্যবহারকারীদের অ্যাকাউন্টের তথ্য ধারণক্ষমতা আড়াই গিগাবাইট পর্যন্ত বাড়িয়েছে। জিমেইল ব্যবহারকারী এখন বিনা মূল্যেই ১০ গিগাবাইট পর্যন্ত তথ্য সংরক্ষণ করতে পারবেন। গুগলের ক্লাউড সেবা গুগল ড্রাইভের উদ্বোধন উপলক্ষে ব্যবহারকারীদের জিমেইলে এই বাড়তি জায়গা দিয়েছে গুগল।উল্লেখ্য, ২০০৪ সালের ১ এপ্রিল জিমেইল চালু করেছিল গুগল। ৮ বছর এ সময়ের মধ্যে এক গিগাবাইট তথ্য ধারণ সুবিধা থেকে সাত গিগাবাইট পর্যন্ত বাড়িয়েছিল গুগল। সম্প্রতি সাড়ে সাত গিগাবাইট থেকে ৩৩ শতাংশ বাড়িয়ে ১০ গিগাবাইট করেছে প্রতিষ্ঠানটি। জিমেইলের লগ ইন পেজে এই তথ্য দিয়ে রেখেছে গুগল।জিমেইল টিম এই সুবিধার কথা জিমেইল ব্লগে উল্লেখ করেছে। জিমেইল টিম জানিয়েছে, জিমেইল স্টোরেজ কাউন্টার এক লাফেই ১০ গিগাবাইটে পৌঁছাবে না। তথ্য রাখার এ স্থান ধীরে ধীরে বাড়ানো হবে।গুগল ড্রাইভের পাশাপাশি জিমেইলের এই বাড়তি জায়গাও ক্লাউড স্টোরেজ হিসেবে ব্যবহার করা সম্ভব। কেবল একটি ফাইল অ্যাটাচমেন্টে জুড়ে দিয়ে নিজের ঠিকানায় ই-মেইল করলেই তা ক্লাউডে সংরক্ষিত থাকবে। অর্থাত্, কেবল জিমেইল আর গুগল ড্রাইভ থাকলেই ১৫ গিগাবাইট জায়গা বিনা মূল্যে পাওয়া যাবে। তবে যাঁরা বেশি তথ্য সংরক্ষণ করতে চান, তাঁরা অর্থের মাধ্যমে স্থান বাড়িয়ে নিতে পারবেন। প্রতি মাসে সর্বোচ্চ পাঁচ ডলার খরচ করলেই এক টেরাবাইট পর্যন্ত তথ্য গুগল ড্রাইভে সংরক্ষণ করা যাবে।