জিমেইলের নিরাপত্তা বাড়াতে গুগলের পদক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিমেইল
জিমেইল

জিমেইল ব্যবহারকারীদের মেইল ব্যবস্থায় যাতে সহজে আড়ি পাতা না যায় সে ব্যবস্থা আরও জোরদার করেছে গুগল। গুগলের দাবি, জিমেইলের এনক্রিপশন প্রযুক্তি তারা আরও উন্নততর করেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) জিমেইল থেকে গোপনে তথ্য সংগ্রহ করছে, বিষয়টি নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়। এদিকে, মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন ইয়াহু, গুগলে এনএসএ’র গোপন নজরদারির তথ্য ফাঁস করেন। জিমেইলে গোপন নজরদারির বিতর্কের জের ধরে গুগল জিমেইলে নিরাপত্তা আরও বাড়িয়েছে।
জিমেইলের নতুন নিরাপত্তা প্রযুক্তি নিয়ে প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রকৌশলী নিকোলাস লিডব্রোস্কি এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘আপনাদের মেইল আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং এর নিরাপত্তা নিশ্চিত করতে ও তা আপনাদের কাছে সব সময় হাজির করার বিষয়টিও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।’ 
লিডব্রোস্কি আরও দাবি করেন, মেইল পাঠানো ও গ্রহণ করার বিষয়টি এখন এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে করা হচ্ছে। এখন থেকে ব্যবহারকারীর কম্পিউটারের মেইল এনক্রিপশন বন্ধ করে বা জিমেইল সার্ভারে পৌঁছানোর আগেই মেইল থেকে ডেটা চুরি করতে পারবে না কেউ।