জী ব বি জ্ঞা ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্ন 
প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান ১ম পত্র বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো ।
অধ্যায়-১
# নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
অপুদের বাসায় পানিতে দুর্গন্ধ সৃষ্টি হওয়ায় বাড়িওয়ালা ট্যাংকটি পরীক্ষা করালেন এবং লক্ষ করলেন এতে একধরনের নীলাভ সবুজ শৈবাল বিদ্যমান।
১৩। ট্যাংকটিতে দুর্গন্ধ সৃষ্টির জন্য দায়ী কোনটি?
ক. Nostoc খ. Anabaena
গ. Aulosira ঘ. Microcystis
উত্তর: ঘ. Microcystis
১৪। উল্লিখিত শৈবালটি—
i. গ্লাইকোজেন হিসেবে খাদ্য সঞ্চয় করে
ii. অর্ধবায়বীয় আবাসে ভালো জন্মে
iii. যৌনজনন প্রক্রিয়ায় বংশবিস্তার করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
১৫। ফ্রুস্টিওল কোন শৈবালের বৈশিষ্ট্য?
ক. Polysiphonia
খ. Sargassum
গ. Spirogyra ঘ. Navicula
উত্তর: ঘ. Navicula
১৬। কোন শৈবালের সঞ্চিত খাদ্য ফ্লোরিডিয়ান স্টার্চ?
ক. সবুজ শৈবাল খ. লোহিত শৈবাল গ. বাদামি শৈবাল
ঘ. হলুদ-সোনালি শৈবাল
উত্তর: খ. লোহিত শৈবাল

১৭। দুটি অসম আকৃতির গ্যামেটের মিলনকে কী বলে?
ক. আইসোগ্যামি
খ. অ্যানাইসোগ্যামি
গ. মেরোগ্যামি ঘ. উত্তগ্যামি
উত্তর: খ. অ্যানাইসোগ্যামি
১৮। পাইরিনয়েডের চারদিকে কীসের আবরণ থাকে?
ক. প্রোটিনের খ. লিপিডের
গ. শর্করার ঘ. পেকটিনের
উত্তর: গ. শর্করার
১৯। বাদামি শৈবালে গ্যামেট কী ধরনের?
ক. দুটি সমান ফ্লাজেলাযুক্ত
খ. একাধিক ফ্লাজেলাযুক্ত
গ. দুটি অসম ফ্লাজেলাযুক্ত
ঘ. ফ্লাজেলাবিহীন
উত্তর: গ. দুটি অসম ফ্লাজেলাযুক্ত
২০। Sargassum-এর সঞ্চিত খাদ্য কী?
ক. ল্যামিনারিন ও ম্যানিটল
খ. ফ্লোরিডিয়ান স্টার্চ
গ. চর্বি ও ভলিউটিন
ঘ. গ্লাইকোজেন
উত্তর: ক. ল্যামিনারিন ও ম্যানিটল।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা