জী ব বি জ্ঞা ন
অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান বিষয়ের ৮ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।

ক. হলোজয়িক পুষ্টি কী?
খ. অ্যামিবয়েড চলন বলতে কী বোঝায়?
গ. P চিত্রটি কিসের? ব্যাখ্যা করো।
ঘ. অ্যামিবার তরল খাদ্যগ্রহণের ক্ষেত্রে P ও Q চিত্রের মধ্যে কোনটি ভূমিকা পালন করে থাকে? তুলনামূলক আলোচনা করে মতামত দাও।
উত্তর: ক.
যে জৈবনিক প্রক্রিয়ায় কোনো প্রাণী জটিল ও কঠিন জৈব বস্তুকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে এবং পুষ্টি লাভ করে, তাকে হলোজয়িক পুষ্টি বলে। যেমন: অ্যামিবার পুষ্টি হলোজয়িক পুষ্টি।
উত্তর: খ. চলনের সময় অ্যামিবা প্রয়োজনমতো দেহের বিভিন্ন অংশ থেকে ক্ষণপদ সৃষ্টি করে এবং পুনরায় দেহের অভ্যন্তরে বিলীন হয়ে যায়। অ্যামিবার এই বিশেষ ধরনের চলনকে অ্যামিবয়েড চলন বলে। চলনের সময় অ্যামিবার দেহের যেকোনো অংশ হতে ক্ষণপদ বের হয় এবং সেদিকে অগ্রসর হয়। এভাবে অ্যামিবা তার লক্ষ্যের দিকে অগ্রসর হয়।
উত্তর: গ.
P চিত্রটি অ্যামিবার খাদ্যগ্রহণের সারকামফ্লুয়েন্স প্রক্রিয়া। এ পদ্ধতিতে অ্যামিবা চলৎশক্তিহীন খাদ্যবস্তু গ্রহণ করে। খাদ্যবস্তু অ্যামিবার সংস্পর্শে আসামাত্র ক্ষণপদ প্রসারিত করে ফুডকাপ গঠন করে। এভাবে আবদ্ধ খাদ্যকে দেহের প্রত্যক্ষ সংস্পর্শে নিয়ে আসে। পরবর্তী সময়ে অ্যামিবা খাদ্যবস্তুকে দেহের ভেতরে নিয়ে যায়।
উত্তর: ঘ.
চিত্রে অ্যামিবার দুটি খাদ্যগ্রহণ পদ্ধতি প্রদর্শিত হয়েছে। P চিত্রে সারকামফ্লুয়েন্স ও Q চিত্রে পিনোসাইটোসিস প্রক্রিয়া দেখানো হয়েছে। সারকামফ্লুয়েন্স প্রক্রিয়ার মাধ্যমে অ্যামিবা চলৎশক্তিহীন খাদ্যবস্তু গ্রহণ করে এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে তরল খাদ্য গ্রহণ করে থাকে। সারকামফ্লুয়েন্স প্রক্রিয়ায় অ্যামিবা ক্ষণপদের সাহায্যে ফুডকাপ গঠন করে এবং আবদ্ধ খাদ্যকে দেহের অভ্যন্তরে নিয়ে যায়। অন্যদিকে পিনোসাইটোসিস প্রক্রিয়ায় অ্যামিবা ক্ষণপদ ছাড়াই খাদ্যবস্তু গ্রহণ করে থাকে। এখানে কোনো ফুডকাপ তৈরি হয় না। পিনোসাইটোসিস প্রক্রিয়ায় অ্যামিবার দেহের এক বা একাধিক স্থানের প্লাজমা পর্দা ভাঁজ হয়ে এন্ডোপ্লাজমে প্রবেশ করে একটি নালিকার সৃষ্টি করে, যাকে পিনোসাইটিক নালি বলে। তরল খাদ্যদ্রব্যসহ নালিকাটি এন্ডোপ্লাজমে পিনোসোম সৃষ্টি করে এবং পরবর্তী সময়ে এন্ডোপ্লাজমে গৃহীত হয়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে তরল খাদ্যদ্রব্য গ্রহণের ক্ষেত্রে অ্যামিবা চিত্র Q (পিনোসাইটোসিস)-এর পদ্ধতিতে করে থাকে!
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা