জী ব বি জ্ঞা ন ১ ম প ত্র
সৃজনশীল প্রশ্নোত্তর
শিক্ষার্থীরা, আজ রয়েছে জীববিজ্ঞান প্রথম পত্রের ১ নম্বর অধ্যায়ের ৬ষ্ঠ পরিচ্ছেদ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর।
প্রশ্ন: ঘ. চিত্র-P এবং Q-এর মধ্যে কোনটি উন্নত? তুলনামূলক আলোচনা করে মতামত দাও।
উত্তর: ঘ. চিত্র-P হলো Riccia থ্যালাস এবং Q হলো Marchantia থ্যালাস। Riccia ও Marchantia থ্যালাস পর্যবেক্ষণ করলে নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষ করা যায়:
(i) Riccia থ্যালাস ছোট ও সরু। কিন্তু Marchantia থ্যালাস অপেক্ষাকৃত বড় ও চওড়া।
(ii) Riccia থ্যালাসে আত্তীকরণ অঞ্চলে বায়ু রন্ধ্রগুলো সাধারণ। পক্ষান্তরে Marchantia থ্যালাসে বায়ুরন্ধ্রগুলো বিশেষ গঠনসম্পন্ন।
(iii) Riccia থ্যালাসে আত্তীকরণ সূত্র শাখাবিহীন। আর Marchantia থ্যালাসে আত্তীকরণ সূত্র শাখাযুক্ত এবং বায়ু প্রকোষ্ঠের মেঝে থেকে খাড়াভাবে সৃষ্টি হয়।
(iv) Riccia-এর স্পোরোফাইট ক্যাপসুলে সীমাবদ্ধ। পক্ষান্তরে Marchantia-এর স্পোরোফাইট ক্যাপসুল, ছোট সিটা ও পদ দ্বারা গঠিত।
(v) Riccia-এর স্পোরোফাইট থ্যালাস টিস্যুর মধ্যে অবস্থান করে। কিন্তু Marchantia-এর স্পোরোফাইট থ্যালাসের টিস্যু হতে বের হয়ে ঝুলতে থাকে।
সুতরাং উপরিউক্ত বৈশিষ্ট্যগুলো বিবেচনা করলে প্রতীয়মান হয় যে Riccia-এর তুলনায় Marchantia-এর বৈশিষ্ট্যগুলো জটিল।
সুতরাং জটিলতার দিক দিয়ে বিবেচনা করলে Q (Marchantia) P (Riccia) অপেক্ষা উন্নত।