জী ব বি জ্ঞা ন ১ ম প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য রয়েছে জীববিজ্ঞান প্রথম পত্রের ৫ নম্বর অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর।
ক. ব্যাপন চাপ কাকে বলে?
খ. শ্বসনিক হার বলতে কী বোঝায়?
গ. S চিহ্নিত অংশটি খোলা ও বন্ধ হওয়ার কৌশল বর্ণনা করো।
ঘ. PH এর মান হ্রাস-বৃদ্ধির সঙ্গে S চিহ্নিত অংশটি খোলা বা বন্ধ হওয়ার সম্পৃক্ততা বিশ্লেষণ করো।
উত্তর: ক. একই তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অণুগুলোর অধিকতর ঘন স্থান থেকে কম ঘন স্থানের দিকে ব্যাপিত হওয়ার যে প্রচ্ছন্ন ক্ষমতা তাকে ব্যাপক চাপ বলে।
উত্তর: খ. শ্বসন-প্রক্রিয়ায় উদ্ভিদ যে পরিমাণ CO2 ত্যাগ করে এবং যে পরিমাণ O2 গ্রহণ করে তার অনুপাতকে শ্বসনিক হার বলে। গ্লুকোজ যদি শ্বসনিক বস্তু হয়, তবে এটি সবাত শ্বসনের মাধ্যমে ছয় অণু CO2 ত্যাগ করে এবং ছয় অণু O2 গ্রহণ করে। কাজেই এর শ্বসনিক হার

(R.Q)= = 1

উত্তর: গ. S চিহ্নিত অংশটি পত্ররন্ধ্র। রক্ষী কোষদ্বয়ের পত্ররন্ধ্র-সংলগ্ন প্রাচীর বেশ পুরু, কিন্তু বহির্বিভাগের অর্থাৎ বহিঃত্বক কোষ-সংলগ্ন প্রাচীর বেশ পাতলা হয় এবং এদের মধ্যে একটি করে বড় নিউক্লিয়াস এবং কিছু ক্লোরোপ্লাস্ট থাকে। রক্ষীকোষদ্বয়ের স্ফীত অথবা শিথিল অবস্থা পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন শারীরবৃত্তীয় কারণে রক্ষীকোষে অন্তঃঅভিস্রবণ ও বহিঃস্রবণ ঘটে। রক্ষীকোষদ্বয় পার্শ্বস্থ বহিঃত্বক কোষ থেকে অন্তঃঅভিস্রবণ-প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়। ফলে রন্ধ্রসংলগ্ন পার্শ্বপ্রাচীর শুরু হওয়ায় সেদিকে বেঁকে যায় এবং রন্ধ্র খুলে যায়। অপর পক্ষে বহিঃঅভিস্রবণের ফলে রক্ষীকোষদ্বয় স্ফীতি হারিয়ে শিথিল হয়ে পড়ে। ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। কাজেই দেখা যায় S চিহ্নিত অংশের (পত্ররন্ধ্র) খোলা ও বন্ধ হওয়া রক্ষীকোষদ্বয়ের গঠন ও স্ফীতির ওপর নির্ভরশীল।
উত্তর: ঘ. PH এর মান হ্রাস-বৃদ্ধির সঙ্গে S চিহ্নিত অংশটি (পত্ররন্ধ্র) খোলা বা বন্ধ হওয়া নির্ভর করে। বিজ্ঞানী স্যায়েরির (Sayre, ১৯২৬) মতে, শ্বেতসার ও চিনির অন্তঃপরিবর্তন কোষরসের PH এর জন্য ঘটে থাকে। রাতে সূর্যালোক না থাকায় সালোকসংশ্লেষণ বন্ধ হয়ে যায় কিন্তু শ্বসন চলতে থাকে। শ্বসনের ফলে সৃষ্ট CO2 রক্ষীকোষের কোষরসে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড সৃষ্টি করে। তাই PH কমে যায় (PH 5) কোষরসের PH5 হলে ফসফোরাইলেজ এনজাইম কোষস্থ দ্রবণীয় গ্লুকোজ-১ ফসফেটকে অজৈব ফসফেট এবং অদ্রবণীয় শ্বেতসারে পরিণত করে। রক্ষীকোষে অদ্রবণীয় শ্বেতসার জমা হলে কোষরসে চিনির ঘনত্ব কমে যায় এবং পানির বহিঃঅভিস্রবণ ঘটে। তাই রক্ষীকোষদ্বয় স্ফীতি হারিয়ে শিথিল হয়। ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে সালোকসংশ্লেষণ শুরু হয়। ফলে কোষরসে দ্রবীভূত CO2 ব্যবহূত হয়ে যায় এবং PH বেড়ে যায় (PH7) কোষরসের PH বেড়ে গেলে ফসফোরাইলেজ এনজাইম অজৈব ফসফেট এবং অদ্রবণীয় শ্বেতসারকে পুনরায় দ্রবণীয় গ্লুকোজ-১ ফসফেটে পরিণত করে। কোষে গ্লুকোজ-১ ফসফেট জমা হলে কোষরসে চিনির ঘনত্ব বেড়ে যায় এবং অন্তঃঅভিস্রবণ-প্রক্রিয়ায় পার্শ্ববর্তী কোষ থেকে পানি রক্ষীকোষে প্রবেশ করে। তাই রক্ষীকোষ স্ফীত হতে পত্ররন্ধ্রকুলে যায়।

শ্বেতসার+ অজৈব ফসফেট ফসফোরাইলেজ, আলো, PH7 গ্লুকোজ-১ ফসফেট
(অদ্রবণীয়) অন্ধকার; PH5 , ফসফোরাইলেজ (দ্রবণীয়)

 প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা