জী ব বি জ্ঞা ন ১ ম প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন 
প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো ।
অধ্যায়-৩, ৪, ৫, ৬
১০। শরৎকালীন কাঠে কোনটি কম থাকে?
ক. ভেসেল খ. ট্রাকিড
গ. উড ফাইবার ঘ. প্যারেনকাইমা
উত্তর: ক. ভেসেল
১১। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের পরিবহন কলাগুচ্ছ—
ক. সমপার্শ্বীয় বদ্ধ খ. সমপার্শ্বীয় মুক্ত
গ. লেপ্টোসেন্ট্রিক ঘ. হ্যাড্রাসেন্ট্রিক
উত্তর: খ. সমপার্শ্বীয় মুক্ত
১২। পরিণত অবস্থায় কোনটিতে নিউক্লিয়াস অনুপস্থিত?
ক. ফ্লোয়েম ফাইবার খ. সিভ কোষ
গ. সঙ্গীকোষ ঘ. ফ্লোয়েম প্যারেনকাইমা
উত্তর: খ. সিভ কোষ
১৩। বর্জ্য পদার্থ-সংবলিত কোষ কোনটি?
ক. ক্লোরেনকাইমা খ. অ্যারেনকাইমা
গ. ইডিওব্লাস্ট ঘ. টনোপ্লাস্ট
উত্তর: গ. ইডিওব্লাস্ট
১৪। কোলেনকাইমা টিস্যুর অবস্থান কোথায়?
ক. ত্বকে খ. ত্বকের নিচে
গ. পেরিসাইকেল ঘ. কর্টেক্স
উত্তর: খ. ত্বকের নিচে
১৫। বর্ষবলয় সৃষ্টি হয়—
ক. সেকেন্ডারি জাইলেমে
খ. সেকেন্ডারি ফ্লোয়েমে
গ. সেকেন্ডারি ক্যাম্বিয়ামে ঘ. কন্টেক্সে
উত্তর: ক. সেকেন্ডারি জাইলেমে
১৬। সরু গর্তযুক্ত ভেসেলকে কী বলে?
ক. অ্যান্ডোডার্মিস খ. অ্যাপিডার্মিস
গ. স্কেলারাইড ঘ. প্রোটোজাইলেম
উত্তর: ঘ. প্রোটোজাইলেম
১৭। সাকারের মাধ্যমে প্রজনন হয় কোনটির?
ক. আদা খ. হলুদ গ. কলা ঘ. ওলকচু
উত্তর: গ. কলা
১৮। সহবাসী উদ্ভিদ হলো—
i. কুমড়া ii. পটোল iii লাউ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
১৯। পরাগনালিকা ডিম্বকরন্ধ্র দিয়ে প্রবেশ করলে তাকে কী বলে?
ক. প্রোগ্যামি খ. মেসোগ্যামি
গ. ক্ল্যাজোগ্যামি ঘ. আইসোগ্যামি
উত্তর: ক. প্রোগ্যামি
২০। গুপ্তবীজী উদ্ভিদের সস্য কীরূপ?
ক. হ্যাপ্লয়েড খ. ডিপ্লয়েড
গ. ট্রিপ্লয়েড ঘ. প্লয়েড
উত্তর: গ. ট্রিপ্লয়েড
২১। কত শতাংশ উদ্ভিদের মনোস্পোরিক ভ্রুথলি দেখা যায়?
ক. ২৫ খ. ৫০ গ. ৭৫ ঘ. ৯০
উত্তর: গ. ৭৫
২২। ডিম্বাণুর সঙ্গে পুংগ্যামেটের মিলনকে কী বলে?
ক. অ্যাপোগ্যামি খ. সিনগ্যামি
গ. অ্যাপোস্কোরি ঘ. মেসোগ্যামি
উত্তর: খ. সিনগ্যামি
২৩। নিষেক ছাড়া ভ্রূণ সৃষ্টি হয় যে প্রক্রিয়ায়—
i. দ্বিনিষেক ii. অ্যাপোস্পোরি
iii. অ্যাপোগ্যামি নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
২৪। ডিম্বাণুযন্ত্রে কয়টি নিউক্লিয়াস থাকে?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
উত্তর: গ. তিনটি
২৫। ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কোথায় অবস্থিত?
ক. কর্টেক্সে খ. জাইলেম ও ফোয়েমে
গ. জাইলেম ও স্টিলির মধ্যে
ঘ. অ্যাপিডার্মিস ও জাইলেমে
উত্তর: খ. জাইলেম ও ফোয়েমে।

প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল