জী ব বি জ্ঞা ন ১ম প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন 
প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো ।
অধ্যায়-২
২৯। একটি জেনেটিক কোডে কয়টি ক্ষারক থাকে?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
উত্তর: গ. তিনটি
৩০। কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়?
ক. টেলোফেজ খ. অ্যানাফেজ
গ. মেটাফেজ ঘ. প্রোফেজ
উত্তর: ঘ. প্রোফেজ।
অধ্যায়-৩, ৪, ৫, ৬
১। কোন গোত্রের উদ্ভিদ ভেসেল থাকে না?
ক. Winteraceae খ. Solanaceae
গ. Malvaceae ঘ. Litiaceae
উত্তর: ক. Winteraceae
২। কোন উদ্ভিদে সঙ্গীকোষ থাকে না?
ক. একবীজপত্রী খ. দ্বিবীজপত্রী
গ. নগ্নবীজী ঘ. অপুষ্পক
উত্তর: গ. নগ্নবীজী
৩। মূলে ভাস্কুলার বান্ডল থাকে—
ক. সমপার্শ্বীয় খ. সমদ্বিপার্শ্বীয়
গ. অরীয় ঘ. কেন্দ্রিক
উত্তর: গ. অরীয়
৪। স্কেলেরেনকাইমা টিস্যুর কোষপ্রাচীরে কোনটি বিদ্যমান?
ক. লিগনিন খ. পেপসিন
গ. পেকটিন ঘ. ট্যানিন
উত্তর: ক. লিগনিন
৫। লিগনিনযুক্ত পুরু প্রাচীরবিশিষ্ট কোষগুলোর বৈশিষ্ট্য—
i. কোষগুলো মৃত ও প্রোটোপ্লাস্টবিহীন
ii. কোষপ্রাচীর সমান পুরুত্ববিশিষ্ট
iii. ক্লোরোপ্লাস্ট বিদ্যমান
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৬। তরুথির কোষ কোনটিতে দেখা যায়?
ক. ছাতিম খ. কলা
গ. রাবার ঘ. শিয়ালকাঁটা
উত্তর: ক. ছাতিম
৭। কোনটিতে কোন কিউটিকল থাকে না?
ক. পাতা খ. কাণ্ড গ. মূল ঘ. ফুল
উত্তর: ক. পাতা
# নিচের চিত্র থেকে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
৮। Q কোন ধরনের ভাস্কুলার বান্ডল?
ক. অরীয় খ. সমপার্শ্বীয়
গ. হ্যাড্রোসেন্ট্রিক ঘ. লেপ্টোসেন্ট্রিক
উত্তর: ঘ. লেপ্টোসেন্ট্রিক
৯। P ভাস্কুলার বান্ডলের বৈশিষ্ট্য হলো—
i. কেন্দ্রে অবস্থিত ii. জবার মূলে দেখা যায়
iii. এদের কাজ পানি ও লবণ শোষণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i. ii ও iii
উত্তর: গ. ii ও iii.
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা