বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬, ৭.১, ৭.২, ৭.৩, ৮.১
৫। কোন পর্বের সব প্রাণীই সামুদ্রিক?
ক. Cnidaria খ. Porifera
গ. Chordata ঘ. Echinodermata
উত্তর: ঘ. Echinodermata
৬. Pfalciparum পরজীবীর সুপ্তাবস্থাকাল কত দিন?
ক. ৮-১৫ দিন খ. ১১-১৫ দিন
গ. ১২-২০ দিন ঘ. ১৮-৪০ দিন
উত্তর: ক. ৮-১৫ দিন
৭। পরিণত ক্রিপ্টোজয়েট সাইজয়েন্টের প্রাচীর বিদীর্ণ করে কোথায় আশ্রয় নেয়?
ক. ক্রিপ্টোজয়েট খ. সাইনুসয়েড
গ. ট্রফোজয়েট ঘ. সাইজন্ট
উত্তর: খ. সাইনুসয়েড।
৮। পাইরোজেনের প্রভাবে মস্তিষ্কের কোন অংশ উদ্দীপিত হয়?
ক. থ্যালামাস খ. হাইপোথ্যালামাস
গ. সেবেব্রাম ঘ. সেরেবেলাম
উত্তর: খ. হাইপোথ্যালামাস
৯। স্পোরোজয়েটের ক্ষেত্রে প্রযোজ্য হলো—
i. দেহ সামান্য বাঁকানো
ii. উভয় প্রান্ত সুচাল
iii. নিউক্লিয়াসবিহীন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
১০। মশকীর লার্ভা খাদক মাছ হলো—
i. কই ii. খলিসা iii. তেলাপিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা