
বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬, ৭.১, ৭.২, ৭.৩, ৮.১
১১। মানষের দেহে গ্যামেটোসাইট কত দিন বাঁচে?
ক. ৭ দিন খ. ১০ দিন
গ. ১৪ দিন ঘ. ২০ দিন
উত্তর: ক. ৭ দিন
১২। ম্যালেরিয়া পরজীবীর যৌন চক্রের সর্বশেষ ধাপের নাম কী?
ক. গ্যামেট খ. মেবোজয়েট
গ. স্পোরোজয়েট ঘ. গ্যামেটোসাইট
উত্তর: গ. স্পোরোজয়েট
১৩। Hydra-এর মুকুলোদগম কখন হয়?
ক. গ্রীষ্মকালে খ. শরৎকালে
গ. শীতকালে ঘ. বসন্তকালে
উত্তর: ক. গ্রীষ্মকালে
১৪। Hydra-এর স্নায়ুকোষ কোথায় অবস্থিত?
ক. পদতলে খ. হাইপোস্টোমে
গ. মেসোগ্লিয়া ঘেঁষে
ঘ. কর্ষিকার চারদিকে
উত্তর: গ. মেসোগ্লিয়া ঘেঁষে
১৫। Hydra-এর ডিম্বাশয় দেহের কোন অংশে থাকে?
ক. কর্ষিকায় খ. পদতলে
গ. নিচের অর্ধাংশে ঘ. ওপরের অর্ধাংশে
উত্তর: গ. নিচের অর্ধাংশে
১৬। Hydra-এর ইন্টারস্টিলিয়াল কোষ বহন করে—
i. রাইবোসোম ii. মেসোগ্লিয়া
iii. মাইটোকন্ড্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
১৭। কোনটি হাইড্রার দ্রুত চলন-প্রক্রিয়া?
ক. লুপিং খ. সমারসল্টিং
গ. সাঁতার ঘ. গ্লাইডিং
উত্তর: খ. সমারসল্টিং
১৮। ওমাটিডিয়ামের কিউটিকলের বাইরের স্বচ্ছ আবরণীকে কী বলে?
ক. কর্ণিয়া খ. কর্ণিয়াজেন কোষ
গ. র্যাবডোম ঘ. রঞ্জক আবরণী
উত্তর: ক. কর্ণিয়া
১৯। এপিডার্মিসের কোন কোষ হাইড্রায় বুদ্বুদ তৈরি করে?
ক. সংবেদী কোষ খ. স্নায়ু কোষ
গ. গ্রন্থিকোষ ঘ. ইন্টারস্টিলিয়াল কোষ
উত্তর: খ. স্নায়ু কোষ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা