জী ব বি জ্ঞা ন ২ য় প ত্র
বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থীরা, আজ জীববিজ্ঞান ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬, ৭.১, ৭.২, ৭.৩, ৮.১
২০। হাইড্রায় মুকুল সৃষ্টি করে—
ক. জননকোষ খ. গ্রন্থিকোষ
গ. নিডোসাইট কোষ
ঘ. ইন্টারস্টিলিয়াল কোষ
উত্তর: ঘ. ইন্টারস্টিলিয়াল কোষ
২১। তেলাপোকার জাইগোট থেকে নস্ফি বের হতে কত সময় লাগে?
ক. ১৫ দিন খ. ২০ দিন
গ. ৩২ দিন ঘ. ৪০ দিন
উত্তর: গ. ৩২ দিন।
২২। যে ভ্রূণীয় স্তর থেকে হাইড্রায় স্নায়ুকোষ তৈরি হয়—
i. এক্টোডার্ম ii. এডোডার্ম
iii. মেসোডার্ম
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
উত্তর: ক. i
২৩। আরশোলার মাশরুমগ্রন্থির কাজ কী?
ক. শুক্রাণু জমা রাখা খ. শুক্রাণুর পুষ্টিদান গ. ডিম্বাণু তৈরি ঘ. ডিম্বাণু ধারণ করা
উত্তর: খ. শুক্রাণুর পুষ্টিদান
২৪। হেপানোটক্সিন যে উপাদানে তৈরি—
i. ফেনল ii. প্রোটিন iii. ফ্যাট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
২৫। তেলাপোকার পৃষ্ঠদেশীয় স্কেলারাইটের নাম কী?
ক. প্লুরা খ. স্টারনাম
গ. টারগাম ঘ. প্রোটোনেমা
উত্তর: গ. টারগাম
২৬। ল্যাবিয়াম যে অংশ দিয়ে গঠিত—
i. সাবমেন্টাম ii. প্রিমেন্টাম iii. স্ক্লেরাইড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
২৭। ওমাটিডিয়ামে রেটিনুলার কোষ কতটি?
ক. চারটি খ. সাতটি গ. আটটি ঘ. ১৪টি
উত্তর: খ. সাতটি
২৮। আরশোলা কোন শ্রেণীর অন্তর্গত?
ক. Aracnida খ. Crustacea
গ. Jnsecta ঘ. Myriapoda
উত্তর: গ. Jnsecta.
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা