জীবন থেকে নেওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

চুলের গোড়া শক্ত হওয়ার তেলটা এনেছ?
হ্যাঁ৷ এই নাও৷
ওটা তোমার কাছেই রাখো, তোমার সুন্দরী পিএকে দিয়ো৷ আজকাল ওর চুল প্রায়ই তোমার শার্টে লেগে থাকে৷
দোস্ত, ব্যাটন রুজে খাওয়া না!
ব্যাটন রুজ বানান কর, তাহলে খাওয়াব।
আচ্ছা, বাদ দে। তাহলে কেএফসিতে খাওয়া৷

কেএফসির ইলাবোরেশন বল, তাহলে খাওয়াব।
ধুর, তার থেকে ওই টঙের দোকানে চল, শিঙাড়াই খাই।

আঁকা: শিখা
আঁকা: শিখা

* কৃপণ বন্ধুর নতুন বাসা ঘুরে ঘুরে দেখছিল জনি৷ বেডরুমে সে একটা পিতলের থালা আর হাতুড়ি দেখতে পেল৷ জনি বেশ অবাক হয়ে জানতে চাইল, ‘এগুলো কিসের জন্য?’ বন্ধু বলল, ‘এটা কথা বলা ঘড়ি৷’ জনি আরও অবাক, ‘কীভাবে?’
বন্ধুটি হাতুড়ি দিয়ে থালায় জোরে জোরে কতক্ষণ পেটাল। কিছুক্ষণের মধ্যেই পাশের বাসা থেকে আওয়াজ এল, ‘রাত সাড়ে ১০টায় কোন অসভ্য এমন জোরে শব্দ করছে?’
গ্রন্থনা: আবু সাঈদ