বয়স বিবেচনা করলে আমাদের প্রত্যেকের মধ্যে কোনো না কোনো অ্যাভেঞ্জার সদস্যের চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায়। তো কোন বয়সে আমরা কোন অ্যাভেঞ্জারের মতো—ভেবেছেন আন্ নাসের

বয়স যখন ০-৫
হাল্ক
কোনো কিছুরই বিচার-বিশ্লেষণ করতে পারি না। যা পাই তা-ই ভেঙে ফেলি।

বয়স যখন ৬-১২
ক্যাপ্টেন আমেরিকা
সব নিয়মকানুন মেনে চলি।
মা-বাবা যা বলেন তার অবাধ্য হওয়ার কোনো প্রশ্নই আসে না।

বয়স যখন ১৩-১৮
আয়রনম্যান
যখন আমরা সব নিয়ম ভাঙি। আমাদের থামানোর কেউ নেই।

বয়স যখন ১৯-২৫
হাল্ক
একদম ঠিক আগের মতো। সঙ্গে রাজনীতি, বাহুনীতি, বেপরোয়া মনোভাব।

বয়স যখন ২৬-৩২
ব্ল্যাক উইডো
শেষ পর্যন্ত একটা সময় আসে, যখন বোধশক্তির চূড়ান্ত প্রয়োগ ঘটিয়ে সবকিছু ঠান্ডা হয়। এবং একজন পেশাদারের মতো আচরণ শুরু করি।

বয়স যখন ৩৩-৪৫
হক আই
যখন পরিবার আমাদের পাশে থাকে, সাপোর্ট দেয়।
বয়স যখন ৪৬-৬০
ব্রুস ব্যানার
সবকিছুই বোরিং লাগতে শুরু করে। কিন্তু এই বোরিংনেসও ভালো লাগতে শুরু করে একসময়।

বয়স যখন ৬০+
থর
নিজেকে যেন অন্য গ্রহের প্রাণী মনে হয়। আশপাশের সবকিছুকেই অন্য রকম লাগে। বদলে যাওয়া পরিবেশ চিনতে পারি না।