ডিসেম্বর: বিজ্ঞানী স্টিফেন হকিং সতর্ক করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন মানে হতে পারে মানবতার সমাপ্তি।
ডিসেম্বর: পুলিশসদস্যদের শরীরে ক্যামেরাসুবিধা দিতে অর্থ বরাদ্দ চাইলেন বারাক ওবামা।
অক্টোবর: ইবোলা ভাইরাস চিহ্নিত করতে মোবাইল অ্যাপ ব্যবহৃত হয়।
ডিসেম্বর: টুইটারকে টপকে ৩০ কোটি ব্যবহারকারী নিয়ে শীর্ষে ইনস্ট্রাগ্রাম।
সেপ্টেম্বর: অভিভাবকের অনুমতি ছাড়া সন্তানের কেনা অ্যাপের ১ কোটি ৯ লাখ ডলার ফেরত দিতে রাজি হয় গুগল।
এপ্রিল: যুক্তরাষ্ট্রের পর ভারতে ফেসবুকের ব্যবহারকারী ১০ কোটি হয়।
ফেব্রুয়ারি: প্রথম ব্যক্তি হিসেবে সংগীতশিল্পী কেটি পেরির টুইটারে ৫০ কোটি অনুসারী।
এপ্রিল: ৫০ কোটি ব্যবহারকারী যুক্ত হয় হোয়াটসঅ্যাপে।
ব্যবসা
মে: অ্যাপল বিটস মিউজিক ও বিটস ইলেকট্রনিকসকে কিনে নেয় ৩০০ কোটি ডলারে।
সেপ্টেম্বর: আলিবাবা ডটকম আইপিওর মাধ্যমে তুলে নেয় ২ হাজার ৫০০ কোটি ডলার।
ফেব্রুয়ারি-মার্চ: বিটকয়েন ট্রেডিং এক্সচেঞ্জ ম্যাট গক্সের বিরুদ্ধে দেউলিয়াত্বের মামলা।
মে: গুগল ও অ্যাপলের প্যাটেন্ট দ্বন্দ্ব শুরু।
নভেম্বর: প্রযুক্তি ব্যবসায় রাজস্ব আয় গত বছরের তুলনায় বেড়েছে ৭৪%
ফেব্রুয়ারি: ১ হাজার ৩০০ কোটি ডলারে হোয়াটসঅ্যাপ কিনে নেয় ফেসবুক।
এপ্রিল: ২০১৩ সালে যাত্রা শুরুর পর সনি প্লেস্টেশন ৪ বিক্রিতে আয় হয় ৭০ লাখ ডলার।
ডিসেম্বর: আইডিসির বাজার গবেষণা অনুযায়ী পূ্র্বাভাস ২০১৫ সালে ১৫০ কোটি স্মার্টফোন বিক্রি হবে।
নিরাপত্তা ও গোপনীয়তা
নভেম্বর: যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থা জানায়, তারা একটি সফটওয়্যারের সন্ধান পেয়েছে, যেটি বছরজুড়ে নানা ধরনের গোপন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
সেপ্টেম্বর: তারকাদের ছবি বেদখল হওয়ার ঘটনায় এফবিআই ও অ্যাপল তদন্ত শুরু করে।
নভেম্বর: সাংবাদিক ও আন্দোলনকারীদের কম্পিউটারে নজরদারি করতে বিশেষ সফটওয়্যার চালু করে কোয়ালিশন অব রাইটস গ্রুপ।
জুন: গবেষণার তথ্য অনুযায়ী, সাইবার হামলা ঠেকাতে সারা বিশ্বে খরচ হয়েছে ৪৪ হাজার ৫০০ বিলিয়ন ডলার।
জানুয়ারি:
দক্ষিণ কোরিয়ায় ২০ কোটি ব্যাংক ও ক্রেডিট কার্ডের তথ্য বেদখল হয়।
জুন: চায়নিজ মিলিটারি হ্যাকারস গ্রুপ যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থায় হামলা চালায়।
নতুন পণ্য
জুন: স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব এস সিরিজ বাজারে আসে।
জানুয়ারি: জবোন ইয়ারপিসের নতুন যুগ শুরু।
অক্টোবর: গুরুত্বপূর্ণ এবং জরুরি সময়ের জন্য অ্যাম্বুলেন্স ড্রোনের নমুণা তৈরি।
জুন: ল্যাপটপ, ট্যাবলেট ও মোবাইল ফোনের সমন্বয়ে যন্ত্র ছাড়ে আসুস।
এপ্রিল: যুক্তরাষ্ট্রের বাজারে গুগল গ্লাস বিক্রি শুরু।
মে: চালকবিহীন গাড়ি বাজারে ছাড়ে গুগল।
সেপ্টেম্বর: অ্যাপলের নতুন আইফোন ৬, ৬ প্লাস, অ্যাপল ওয়াচ, অ্যাপল পে, আইওএস ৮
আগস্ট: গবেষকেরা ক্ষুদ্র চিপ তৈরি করেন যা সুপারকম্পিউটারের গতি বাড়িয়েছে
সেপ্টেম্বর: আমাজন বাজারে ছাড়ে নতুন ফায়ার ট্যাবলেট, কিন্ডল ই-রিডার।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী
সূত্র ও গ্রাফিকস: এএফপি