জীবনযাপন বদলে দিয়েছে মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফেসবুকের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ব্যবসা পরিচালনার ধরন পাল্টে দিয়েছে তাঁর এক বছরের মেয়ে। গত সোমবার নর্থ ক্যারোলাইনা এগ্রিকালচার অ্যান্ড টেকনিক্যাল স্টেট ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে ফেসবুক লাইভে বক্তব্য দেন জাকারবার্গ। সেখানেই তিনি এ কথা জানান।

বাবা হওয়ার অনুভূতির কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আপনার যদি সন্তান থাকে, তাহলে পৃথিবী সম্পর্কে আপনার ভাবনাগুলো খুব নাটকীয়ভাবে পরিবর্তন হয়ে যাবে।’

২০১৫ সালের শেষের দিকে কন্যাসন্তানের জন্ম দেন জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান। তাঁদের কন্যাসন্তানের নাম রাখা হয়েছে ম্যাক্স। তবে আবারও বাবা হতে যাচ্ছেন জাকারবার্গ।

মেয়ের কারণে জীবনের পরিবর্তন সম্পর্কে বলতে গিয়ে জাকারবার্গ বলেন, ‘আগে আমি মিটিং নিয়ে এত ব্যস্ত থাকতাম যে বাড়ি ফিরতে প্রায়ই দেরি হয়ে যেত। কিন্তু সেই আমি এখন সপ্তাহে তিন দিন মেয়েকে গোসল করাই।’

জাকারবার্গ বলেন, ‘এটা (সন্তান) আমার সবচেয়ে গর্বের বিষয়, সে আমার পরিবারের সবচেয়ে বেশি সুখ নিয়ে এসেছে।’