জীবনযাপনের বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে নতুন ওয়েবসাইট
নতুন নতুন প্রযুক্তি আমাদের গ্রহণ করতে হবে। আর সেই প্রযুক্তির ব্যবহার সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে অনলাইন হতে পারে দারুণ এক মাধ্যম। বিভিন্ন প্রতিষ্ঠানের অনলাইনভিত্তিক বাণিজ্যিক কার্যক্রম জাতীয় প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করবে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে বিনোদন ও জীবনযাত্রা-বিষয়ক ওয়েবসাইট এখনই-র উদ্বোধনকালেবাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, ই-কমার্স জনপ্রিয় করে তুলতে তরুণদের উদ্যোগী হতে হবে। এ ধরনের বিভিন্ন উদ্যোগে সহায়তা করবে বাংলাদেশ ব্যাংক।এখনই নামের নতুন এই ওয়েবসাইটের মাধ্যমে জীবনযাত্রা ও বিনোদনের বিভিন্ন পণ্য ও সেবার খোঁজখবর জানা যাবে। ওয়েবসাইটটির প্রধান নির্বাহী শামীম আহসান বলেন, ‘আমাদের দেশের ইন্টারনেটভিত্তিক বাণিজ্য জনপ্রিয় করা এবংমানুষের জীবনযাপন ও বিনোদনের মাধ্যমগুলো আরও সহজ করা। এখনই ওয়েবসাইটে একজন গ্রাহক নিবন্ধন করলে তাকে বিভিন্ন হোটেল, রেস্তরাঁ, বিউটি পার্লার, জিম, বিনোদনকেন্দ্রসহ নানা প্রতিষ্ঠানের নানা চলমান ছাড়া ও সুবিধার কথা ই-মেইলে জানানো হবে। গ্রাহক চাইলে ভিসা, মাস্টার কার্ড কিংবা ডিবিবিএলের এল নেক্সাস কার্ডের মাধ্যমে টাকা পরিশোধ করলে এই ওয়েবসাইট থেকে ভাউচার পাবেন। এই ভাউচার নির্দিষ্ট প্রতিষ্ঠানে দেখালেই গ্রাহক কাঙ্ক্ষিত সেবা ও সুবিধা পেতে পারেন।এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি এ তৌহিদ, সারওয়ার আলম, হাবিবুল্লাহ এন করিম, রফিকুল ইসলাম ও জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুর উপস্থিত ছিলেন। এই ওয়েবসাইটির ঠিকানা: www.akhoni.com —নিজস্ব প্রতিবেদক