জীবনে কখনো ইমেইল পাননি উডি অ্যালেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার-চারবার অস্কারজয়ী হলিউডের বর্ষীয়ান চিত্রনির্মাতা উডি অ্যালেন ভারচুয়াল দুনিয়া থেকে আলাদা থেকেই সুখী! এ কারণেই তিনি ইন্টারনেট দুনিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাত্কারে উডি অ্যালেন বলেছেন, তিনি জীবনে কখনো কাউকে ইমেইল করেননি, এমনকি কখনো কারও ইমেইলও পাননি। তাঁর নিজের কোনো কম্পিউটার নেই বলেও জানিয়েছেন বিখ্যাত এই চলচ্চিত্রনির্মাতা।উডি অ্যালেন জানিয়েছেন, যোগাযোগের জন্য তিনি ব্যবহার করেন আইফোন। আইফোন ব্যবহার করে তিনি মাত্র দুটি কাজ করেন। আর তা হলো কল করা ও জ্যাজ-সংগীত শোনা। তিনি মাত্র দুটি বাটন সব সময় স্পর্শ করেন।উডি জানিয়েছেন, যান্ত্রিক কোনো কিছুর ভক্ত নন তিনি। এমনকি চলচ্চিত্রের ক্ষেত্রেও যন্ত্রের ব্যবহার পছন্দ করেন না।