জীবনের অত্যাবশ্যকীয় অনুষঙ্গ ‘ইন্টারনেট’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেট মানুষের জীবনের অতি গুরুত্বপূর্ণ অংশ। জার্মানির একটি আদালত গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত দেন। একটি মামলার রায় হিসেবে আদালত জানান, ইন্টারনেট সেবা বিঘ্নিত হলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন গ্রাহক। আজ শুক্রবার এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।জার্মানির একটি ফেডারেল আদালত একটি মামলার শুনানি শেষে ইন্টারনেটকে জীবনের প্রয়োজনীয় অনুষঙ্গ হিসেবে রায় দেন। ২০০৮ সালে জার্মানির এক ব্যক্তি ইন্টারনেট সংযোগ নেওয়ার পর তা ব্যবহার করতে না পারায় এ মামলা করেছিলেন।আদালতের একজন মুখপাত্র জানান, বর্তমানে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইন্টারনেট। ইন্টারনেট ব্যবহার করতে না পারা, গাড়ি কিনে ব্যবহার করতে না পারার মতোই বিষয়।