জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১১ n

প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান বিষয়ের অধ্যায়-১১ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন:

ক. পরাগায়ন কাকে বলে?

খ. উদ্ভিদের বংশবৃদ্ধিতে নিষেকই একমাত্র উপায় নয়—ব্যাখ্যা করো।

গ. P চিহ্নিত অংশটি Q চিহ্নিত অংশটির নিচে অবস্থান করলে কী পরিবর্তন হবে, তা চিত্রসহ বর্ণনা করো।

ঘ. Q অংশটির পরিবর্তিত অবস্থা উদ্ভিদের জীবনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করো।

উত্তর: ক. পরাগধানী থেকে পরাগরেণু স্থানান্তরিত হয়ে ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে পরাগায়ন বলে।

উত্তর: খ. সপুষ্পক উদ্ভিদের পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলনকে নিষেক বলে। নিষেক ছাড়া অযৌন পদ্ধতিতেও উদ্ভিদের বংশবিস্তার হয়ে থাকে। কিছু কিছু উদ্ভিদ অযৌন পদ্ধতিতে বিভিন্ন অঙ্গের মাধ্যমে (যেমন: পাতা, কাণ্ড, মূল) বংশবিস্তার করে। পাথরকুচি পাতার মাধ্যমে, আদা কাণ্ডের মাধ্যমে বংশবিস্তার করে।

কাজেই বলা যায়, উদ্ভিদের বংশবৃদ্ধিতে নিষেকই একমাত্র উপায় নয়।

উত্তর: গ. চিত্রের ফুলটি একটি এপিগাইনাস ফুল। P চিহ্নিত অংশগুলো যদি Q চিহ্নিত অংশের নিচে অবস্থান করে তবে এটি হাইপোগাইনাস ফলে পরিণত হবে।

যে ফুলের বৃত্তি ও দলমণ্ডল গর্ভাশয়ের নিচে থাকে তাকে হাইপোগাইনাল ফুল বলে। উদ্দীপকে P চিহ্নিত অংশগুলো হলো বৃতি ও দলমণ্ডল এবং Q চিহ্নিত অংশটি হলো গর্ভাশয়।

কাজেই P চিহ্নিত অংশগুলো Q চিহ্নিত অংশের নিচে অবস্থান করায় এটি একটি হাইপোগাইনাস ফুল।

নিচে একটি হাইপোগাইনাস ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো:

উত্তর: ঘ. Q অংশটি হলো ফুলের গর্ভাশয়। ফুলের গর্ভাশয় পরিবর্তিত হয়ে ফলে রূপান্তরিত হয়। এই ফলের অভ্যন্তরে বীজ থাকে। এই ফল ও বীজের বিস্তরণ ঘটে এবং অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়।

এই নতুন উদ্ভিদ থেকে পুনরায় ফুল, ফল ও বীজ উত্পন্ন হয়। এতে উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটে, উদ্ভিদ সম্প্রদায় দীর্ঘদিন পৃথিবীতে টিকে থাকতে পারে এবং উদ্ভিদ প্রজাতির বিলুপ্ত হওয়ার সম্ভাবনা কমে যায়।

কাজেই Q অংশটি যদি ফলে পরিবর্তিত না হয় তবে উদ্ভিদের বংশবৃদ্ধি হবে না এবং উদ্ভিদ প্রজাতি এক সময় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে Q অংশটির (গর্ভাশয়) পরিবর্তিত অবস্থা উদ্ভিদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।