সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান ২য় পত্র থেকে একটি সৃজনশীল সমস্যার সমাধান দেওয়া হলো।
# মানুষের ক্ষেত্রে কালো চোখের জন্য দায়ী জিন নীল চোখের ওপর প্রকট। একজন নীল চোখের নারীর সঙ্গে একজন কালো চোখের পুরুষের বিয়ে হলো। দেখা গেল, তাদের সন্তানদের সবাই কালো চোখবিশষ্টি হলো। কিন্তু নাতি-নাতনিদের কেউ কালো চোখবিশষ্টি আবার কেউ নীল চোখবিশষ্টি হলো।
প্রশ্ন:
ক. অ্যালীল কাকে বলে?
খ. লিথাল জিন বলতে কী বোঝায়?
গ. সন্তানদের সবাই কালো চোখবিশষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো।
ঘ. নাতি-নাতনিদের নীল চোখ বা কারও কালো চোখ হওয়ার কারণ বিশে্লষণ করো।
উত্তর: ক. সমসংস্থ ক্রোমোসোম জোড়ের নির্দষ্টি লোকাসে অবস্থানকারী নির্দষ্টি জিন জোড়ার একটিকে অন্যটির অ্যালীল বলে।
উত্তর: খ. কোন জিনের নিউটেশন ঘটার পর এটি হতে সংশে্লষিত প্রোটিন (এনজাইম) যদি নিষ্ক্রিয় হয় এবং ওই প্রোটিনের শারীবৃত্তীয় গুরুত্ব যদি জীবনধারণের জন্য অপরিহার্য হয়, তবে হোমোজাইগাস অবস্থায় সংশি্লষ্ট জীবের মৃতু্য ঘটে। যেসব জিন বা অ্যালীলের কারণে জীবের মৃতু্য ঘটে, তাদের মারণ জিন বা লিখাল জিন বলে। মারণ জিনের প্রভাবে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের F2 জনুর ফিনোটাইপের অনুপাত ৩ ঃ ১-এর পরিবর্তে ২ ঃ ১ হয়।
উত্তর: গ. মনে করি, কালো চোখের জন্য দায়ী জিন = B
এবং নীল চোখের জন্য দায়ী জিন = b
কালো চোখবিশষ্টি পুরুষের জিনোটাইপ = BB
এবং নীল চোখবিশষ্টি নারীর জিনোটাইপ = bb
কালো চোখের জন্য দায়ী জিন নীল চোখের ওপর প্রকট। এখন BB জিনোটাইপবিশষ্টি কালো চোখের পুরুষের সঙ্গে bb জিনোটাইপবিশষ্টি নীল চোখের নারীর বিয়ে হলে তাদের সব সন্তানই কালো চোখবিশষ্টি হয়। নিচে তার ফলাফল দেখানো হলো:
O O
+
পিতা-মাতা (P1): ফিনোটাইপ: কালো চোখ×নীল চোখ
জিনোটাইপ: BB × bb
গ্যামিট: B B b b
F1 জনু: জিনোটাইপ: Bb Bb Bb Bb
ফিনোটাইপ: সবাই কালো চোখবিশষ্টি।
উত্তর: ঘ. জিনতাত্ত্বিক ব্যাখ্যা:
মনে করি,
কালো চাখের জন্য দায়ী জিন = B
এবং নীল চোখের জন্য দায়ী জিন = b
কালো চোখবিশষ্টি পুরুষের জিনোটাইপ = BB
এবং নীল চোখবিশষ্টি নারীর জিনোটাইপ = bb
কালো চোখের জন্য দায়ী জিন নীল চোখের ওপর প্রকট। তাই দুটি প্রচ্ছন্ন জিন উপস্থিত থাকলেই কেবল নীল চোখ হবে। এখন BB জিনোটাইপবিশষ্টি কালো চোখের পুরুষের সঙ্গে bb জিনোটাইপবিশষ্টি নীল চোখের নারীর বিয়ে হলে তার ফলাফল নিচে দেখানো হলো:
O O
+
পিতা-মাতা (P1): ফিনোটাইপ: কালো চোখ × নীল চোখ
জিনোটাইপ: BB × bb
গ্যামিট: B B b b
F1 জনু: জিনোটাইপ: Bb Bb Bb Bb
ফিনোটাইপ: সকল সংকরই কালো চোখসম্পন্ন।
F1 জনুর মধ্যে ক্রস:
O O
+
পিতা-মাতা (P2): ফিনোটাইপ: সংকর কালো চোখ × সংকর কালো চোখ
জিনোটাইপ: Bb × Bb
গ্যামিট: B b B b
F2 জুন:
O®
O
+ B b
B BB
কালো চোখ Bb
কালো চোখ
b Bb
কালো চোখ bb
নীল চোখ
ফিনোটাইপিক অনুপাত: কালো চোখ: নীল চোখ = ৩ ঃ ১
জিনোটাইপিক অনুপাত: BB:Bb:bb = ১:২:১
চেকার বোর্ডে লক্ষ করলে দেখা যায়, F2 জনুতে মোট চারটি সন্তানের মধ্যে ৭৫% সন্তান হয়েছিল কালো চোখবিশষ্টি এবং ২৫% সন্তান হয়েছিল নীল চোখবিশষ্টি। সুতরাং কালো চোখবিশষ্টি পুরুষ ও নীল চোখবিশষ্টি নারীর বিয়ে হলে নাতি-নাতনিদের কেউ কালো চোখবিশষ্টি আবার কেউ নীল চোখবিশষ্টি হয়।
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা