জীবসেবাও ধর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-১
প্রিয় পরীক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষার ২ নম্বর প্রশ্নটি থাকে ‘শূন্যস্থান পূরণ’ এর ওপর।
অধ্যায়-১
১. ঈশ্বর স্রষ্টা, জীব ও জগৎ তাঁর —।
উত্তর: সৃষ্টি।
২. ঈশ্বরের আরেক নাম —।
উত্তর: পরমাত্মা।
৩. জীবের মধ্যে অবস্থানকারী— আত্মা বলে।
উত্তর: ঈশ্বরকে।
৪. জীবসেবার মাধ্যমে — সেবা করা যায়।
উত্তর: ঈশ্বরের।
৫. ঈশ্বর বহু জীবরূপে আমাদের — আছেন।
উত্তর: সামনে।
৬. জীবসেবাও —।
উত্তর: ধর্ম।
৭. আমরা পোষা জীবজন্তুর — করব।
উত্তর: পরিচর্যা।
৮. জীবসেবা করে নিজেরা — পাব।
উত্তর: শান্তি।
৯. কুরুক্ষেত্র এ উপমহাদেশের একটি — স্থান।
উত্তর: পবিত্র।
১০. ব্রাহ্মণ অতিথি ব্রাহ্মণকে হাত-মুখ — জল দিলেন।
উত্তর: ধোয়ার।
১১. ঈশ্বর —।
উত্তর: নিরাকার।
১২. যেখানে জীব, সেখানেই —।
উত্তর: শিব।
১৩. আমরা — মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করব।
উত্তর: জীবসেবার।
১৪. আমরা পীড়িত ও — সেবা করব।
উত্তর: আর্তের।
১৫. আমরা — রোপণ করব।
উত্তর: গাছপালা।
১৬. কুরুক্ষেত্রকে — বলা হয়।
উত্তর: ধর্মক্ষেত্রও।
১৭. ব্রাহ্মণ — আদর্শ স্থাপন করেছিলেন।
উত্তর: জীবসেবার।
১৮. কুরুক্ষেত্রে এক—ছিলেন।
উত্তর: দরিদ্র ব্রাহ্মণ।
১৯. ঈশ্বর সকল — মধ্যে আছেন।
উত্তর: জীবের।
২০. ঈশ্বরের আরেক নাম —।
উত্তর: পরমাত্মা।
২১. জীবে প্রেম করে যেইজন, সেইজন — ঈশ্বর।
উত্তর: সেবিছে।

অধ্যায়-২
১. ঈশ্বর এক ও —।
উত্তর: অদ্বিতীয়।
২. অন্ত মানে যার — নেই।
উত্তর: শেষ।
৩. ঈশ্বর যখন নিরাকার, তখন তাঁকে বলা হয় —।
উত্তর: ব্রহ্ম।
৪. ঈশ্বর শব্দের মানে হচ্ছে —।
উত্তর: প্রভু।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক গবর্নমেন্ট ল্যাব. হাইস্কুল, ঢাকা