জীবাণুতে ভরা স্মার্টফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবহূত মুঠোফোন গণশৌচাগারের তুলনায় থাকে ১৮গুন নোংরা!
ব্যবহূত মুঠোফোন গণশৌচাগারের তুলনায় থাকে ১৮গুন নোংরা!

যে স্মার্টফোন আপনার সার্বক্ষণিক সঙ্গী, প্রিয় ‘বন্ধু’, যাপিত জীবনের অপরিহার্য অনুষঙ্গ— সেটিই কিনা রোগবালাইয়ের অন্যতম উত্স, জীবাণুর আধার! শুধু তা-ই নয়, অপরিচ্ছিন্ন এ স্মার্টফোনের প্রভাব পড়তে পারে আপনার শরীরে, সৃষ্টি করতে পারে নানা রোগ-বালাই।

মুঠোফোনকে জীবাণুমুক্ত রাখার উপায়। ছবি: ওয়েবসাইট
মুঠোফোনকে জীবাণুমুক্ত রাখার উপায়। ছবি: ওয়েবসাইট



যুক্তরাষ্ট্রের ফোন কোম্পানি ‘ফোনশপে’র সহ-প্রতিষ্ঠাতা ড্যান বার্নস তাঁর গবেষণায় দেখেছেন, নিত্য ব্যবহূত একটি মুঠোফোন গণশৌচাগারের তুলনায় থাকে ১৮গুন নোংরা! কেন? বার্নস এর ব্যখ্যা দিলেন এভাবে, ‘স্মার্টফোন (বা সাধারণ মুঠোফোন) সব সময় উষ্ণ ও অন্ধকার স্থানে থাকে। ফলে সেখানে সহজেই জন্মাতে পারে ব্যাকটেরিয়া।’ এছাড়া সাধারণত নোংরা বা অপরিচ্ছন্ন হাতেই ব্যবহার হয় যন্ত্রটি। এটিও মূখ্য ভূমিকা পালন করে ব্যাকটেরিয়া সৃষ্টিতে।

তাহলে উপায়? বার্নস একটি ডিভাইস তৈরি করেছেন, যেটিতে ব্যবহার করা হয়েছে অতিবেগুনী রশ্মি। তাঁর দাবি, ৫০ মার্কিন ডলারের এ ডিভাইসে ব্যবহূত অতিবেগুনী রশ্মি ব্যাকটেরিয়ার ডিএনএ ধ্বংস করতে ভীষণ কার্যকর। অবশ্য এ ধরনের ডিভাইস একেবারে যে নতুন, তা নয়। কেননা একই ধরনের ডিভাইস অনেক ইলেকট্রনিক মেলাতে পূর্বেও দেখা মিলেছে। ওয়েবসাইট।