জুতা নবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো জুতা ফেলে দেওয়ার পরিবর্তে নতুন করে ব্যবহার করলে কেমন হতো? যুক্তরাজ্যের লাফবরো ইউনিভার্সিটির একদল গবেষক এবার সেই সম্ভাবনার কথাই শুনিয়েছেন। তাঁদের দাবি, জুতা নবায়নের বৈজ্ঞানিক পদ্ধতি এটিই প্রথম। এতে চামড়া, রাবার, প্লাস্টিক ফোম প্রভৃতি উপাদান প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নতুন করে ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। সংশ্লিষ্ট শীর্ষ গবেষক শাহিন রাহিমিফ্রাদ বলেন, ইতিমধ্যে প্রক্রিয়াটির পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। জুতায় বিভিন্ন ধরনের উপাদান আঠার মাধ্যমে সংযুক্ত থাকে বলে সেগুলো পৃথক করে নবায়ন করা কঠিন। তবে সাশ্রয়ী নতুন পদ্ধতিটি ব্যবহারে উপাদানগুলো পুনরুদ্ধার ও পুনর্ব্যবহার সম্ভব।l পিটিআই।