জুতার দোকানে টাচস্ক্রিন কিওস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুতা প্রস্তুত ও রপ্তানিকারক এপেক্স ফুটওয়্যার লিমিটেডের দোকানে ক্রেতাদের জন্য টাচস্ক্রিন কিওস্ক চালু করা হচ্ছে। ৪০ ইঞ্চি পর্দার এই কিওস্কে আঙুল ছুঁয়েই ক্রেতারা বিভিন্ন জুতা ও স্যান্ডেলের দাম জানতে পারবেন। পাশাপাশি মতামত দিতে পারবেন ও অনলাইনে যেকোনো পণ্য কিনতেও পারবেন। এতে করে এখন আর ক্রেতাদের দোকানের সবটুকু ঘোরার প্রয়োজন পড়বে না।
এই কিওস্ক তৈরি করে দিয়েছে জানালা সিস্টেমস লিমিটেড। প্রাথমিক পর্যায়ে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের এপেক্স শোরুমে এই কিওস্ক দেখা যাবে। সম্প্রতি এ ব্যাপারে এপেক্স ও জানালার মধ্যে একটি চুক্তিও সই হয়েছে। চুক্তি সইয়ের সময় উপস্থিত ছিলেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গিয়াস হোসেন, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রঞ্জন পিল্লাই, খুচরা বিক্রয় প্রধান তাইফুর রহমান, পাইকারি বিক্রয় প্রধান আশরাফউদ্দিন আহমেদ, জানালা সিস্টেমের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক, বিক্রয় ও গ্রাহক সেবাপ্রধান সাইফুল আমিনসহ অনেকে। বিজ্ঞপ্তি