
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
একুশের গান
১৯। ‘গগন’ শব্দের সবচেয়ে বেশি পরিচিত সমার্থক শব্দটি হচ্ছে—
ক. অন্তরিক্ষ খ. আকাশ
গ. নভ ঘ. শূন্য
সঠিক উত্তর: খ. আকাশ
২০। বরিশালের সঙ্গে আবদুল গাফ্ফার চৌধুরীর সম্পর্ক হিসেবে কোনটি যথার্থ?
ক. কর্মসূত্রে খ. শিক্ষাসূত্রে
গ. বৈবাহিক সূত্রে ঘ. জন্মসূত্রে
সঠিক উত্তর: ঘ. জন্মসূত্রে
২১। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’—
ক. ভাষা দিবস খ. আত্মত্যাগ
গ. শহীদদের স্মরণ
ঘ. ভালোবাসা
সঠিক উত্তর: গ. শহীদদের স্মরণ
২২। ‘একুশের গান’ রচনার গঠনগত দিকের সমর্থন মেলে কোনটিতে?
ক. গল্প খ. প্রবন্ধ
গ. নাটিকা ঘ. কবিতা
সঠিক উত্তর: ঘ. কবিতা
২৩। ‘একুশের গান’ কবিতাটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে—
ক. বাঙালির সংগ্রামী চেতনা
খ. মুক্তিযুদ্ধের চেতনা
গ. বাঙালির মনোবৃত্তি
ঘ. বাঙালির উদ্দেশ্য
সঠিক উত্তর: ক. বাঙালির সংগ্রামী চেতনা
২৪। বর্তমানে প্রবাসজীবন অতিবাহিত করেছেন—
ক. আল মাহমুদ
খ. আবদুল গাফ্ফার চৌধুরী
গ. আহসান হাবীব
ঘ. আলতাফ মাহমুদ
সঠিক উত্তর: খ. আবদুল গাফ্ফার চৌধুরী
২৫। ‘ছেলে হারা শত মায়ের অশ্রু-গড়া’ চরণে ‘অশ্রু’ বিসর্জন মূলত কিসের জন্য?
ক. শহীদদের স্মরণে
খ. পাকিস্তানি বাহিনীর শোষণে
গ. রাষ্ট্রভাষার দাবিতে
ঘ. দেশপ্রেমের জন্য
সঠিক উত্তর: ক. শহীদদের স্মরণে
২৬। ‘ওদের ঘৃণ্য পদাঘাত’—এই পদাঘাত—
ক. বুকে খ. জনতার বুকে
গ. দেশের বুকে ঘ. বাংলার বুকে
সঠিক উত্তর: ঘ. বাংলার বুকে
২৭। ‘তুমি আজ জাগো’—কবি আবার জেগে উঠতে বলেছেন—
ক. জনগণকে খ. ভাষা শহীদদের
গ. পাকিস্তানি বাহিনীকে
ঘ. একুশে ফেব্রুয়ারিকে
সঠিক উত্তর: ঘ. একুশে ফেব্রুয়ারিকে
২৮। ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে—বাক্যটিতে প্রকাশ পেয়েছে—
ক. পাকিস্তানিদের নির্মমতা
খ. মানুষের অক্ষমতা
গ. বাঙালির নির্মমতা
ঘ. শহীদদের প্রতি রুক্ষতা
সঠিক উত্তর: ক. পাকিস্তানিদের নির্মমতা
২৯। ‘একুশের গান’ কবিতার মাধ্যমে কবি যে চেতনাটি আমাদের মধ্যে প্রবাহিত বরতে চেয়েছেন—
ক. পাকিস্তানিদের শোষণ
খ. ভাষার দাবি
গ. ভাষাশহীদদের স্মরণ
ঘ. আত্মত্যাগ
সঠিক উত্তর: ঘ. আত্মত্যাগ
৩০। বসন শব্দের অর্থ কী?
ক. বসার আসন খ. পরিধেয় বস্ত্র
গ. গগন ঘ. পদাঘাত।
সঠিক উত্তর: খ. পরিধেয় বস্ত্র।
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা