
অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের চারু ও কারুকলা বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ নৈর্বক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো
১৬. পুরো ষাটের দশকে পূর্ববাংলার মানুষের সংগ্রামের মূল লক্ষ্য ছিল —
ক. বড় লোক হওয়া খ. ন্যায্য অধিকার আদায়
গ. চাকরি লাভ ঘ. সবগুলো
সঠিক উত্তর: খ. ন্যায্য অধিকার আদায়
১৭. তৎকালীন পাকিস্তান সরকার কোন গানের ওপর নিষেধাজ্ঞা জারি করে —
ক. বাংলার গান খ. রবীন্দ্রসংগীত
গ. যেকোনো সংস্কৃতি চর্চা ঘ. সবগুলো
সঠিক উত্তর: খ. রবীন্দ্রসংগীত
১৮. বাংলাদেশের মানুষের সংগ্রামের ইতিহাস কত বছরের —
ক. ২৪ বছরের খ. ২৫ বছরের গ. ২৩ বছরের ঘ. ২০ বছরের
সঠিক উত্তর: গ. ২৩ বছরের
১৯. ১৯৪৮ সালে পাকিস্তানের গর্ভনর দেশের রাষ্ট্রভাষার ঘোষণা দেন কোথায়
ক. করাচি খ. ঢাকায় গ. নয়াদিল্লিতে ঘ. চট্টগ্রামে
সঠিক উত্তর: খ. ঢাকায়
২০. সরকারি ভালো চাকরি, উচ্চপদগুলোতে পাকিস্তানিদের অগ্রাধিকার, সেনাবাহিনী, পুলিশে বেশির ভাগ তাদের স্থান, কল-কারখানা, ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠানে তাদের লোক বসিয়ে দিত মূলত কোন উদ্দেশ্যে —
ক. পূর্ব পাকিস্তানের লোকদের ওপর শোষণের আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে
খ. তাদের ছোট করার জন্য
গ. তাদের সম্মানহানি করার জন্য ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: ক. পূর্ব পাকিস্তানের লোকদের ওপর শোষণের আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে
২১. কত সালে কত মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে —
ক. ১৯৭০ সাল ৯ মাস খ. ১৯৭১ সাল ৯ মাস
গ. ১৯৭৯ সাল ৮ মাস ঘ. ১৯৭১ সাল ৮ মাস
সঠিক উত্তর: খ. ১৯৭১ সাল ৯ মাস
২২. পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভ করে কোন দেশের জন্ম হয়?
ক. ভূমধ্যসাগর খ. বাংলাদেশ গ. মালদ্বীপ ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: খ. বাংলাদেশ
২৩. পশ্চিম পাকিস্তানের পেটেয়া বাহিনীর হাত থেকে পূর্ব পাকিস্তানের কোন শ্রেণীর মানুষ পর্যন্ত ও রক্ষা পায়নি —
ক. রাজনীতিবিদ, শিক্ষাবিদ খ. ছাত্র-জনতা
গ. সংস্কৃতিসেবী ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো
২৪. দেশ বিভাগের ফলে কী ঘটল —
ক. এই অঞ্চল মেধাশূন্য হলো
খ. হিন্দুরা সব ভারতে চলে যান
গ. সামপ্রদায়িক দাঙ্গা বাধল ঘ. সবগুলো
সঠিক উত্তর: ক. এই অঞ্চল মেধাশূন্য হলো।
প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল