জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২ 
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের চারু ও কারুকলা বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ নৈর্বক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো
২৫. পূর্ব বাংলার ২৩ বছরের এই সংগ্রাম ও শেষ স্বাধীনতা পর্যন্ত কোন রাজনৈতিক ব্যক্তির বলিসম নেতৃত্ব ছিল?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ. মওলানা ভাসানী
গ. সোহ্রাওয়ার্দী ঘ. সবগুলো
সঠিক উত্তর: ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২৬. বিগত ৬৫ বছরে কতবার চারুকলা কলেজের নাম, স্থান ও পরিধি পরিবর্তন হয়েছে?
ক. ১ বার খ. ৩ বার গ. ২ বার ঘ. ৪ বার
সঠিক উত্তর: খ. ৩ বার
২৭. বর্তমানে প্রতিষ্ঠানটি কোথায় ও কীনামে পরিচিত?
ক. শাহবাগ, চারুকলা অনুষদ
খ. নীলক্ষেত, চারুকলা অনুষদ
গ. উত্তরা, চারুকলা ইনস্টিটিউট ঘ. সবগুলো
সঠিক উত্তর: ক. শাহবাগ, চারুকলা অনুষদ
২৮. চারুকলা কলেজের প্রথম ব্যাচের যে দুজন ছাত্র, পরবর্তী সময়ে শিল্পী হিসেবে সুনাম অর্জন করেছিলেন তাঁদের নাম কী?
ক. শিল্পী আমিনুল ইসলাম খ. সৈয়দ শফিকুল হোসেন
গ. শহীদুলইসলাম ঘ. ক + খ
সঠিক উত্তর: ঘ. ক + খ
২৯. ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কোন দল বিপুল ভোটে বিজয় লাভ করে? ক. ভাসানী ন্যাপ খ. আওয়ামী মুসলিম লীগ
গ. আওয়ামী লীগ ঘ. বামদল
সঠিক উত্তর: গ. আওয়ামী লীগ
৩০. আইউব খানের মার্শাল ল বিরোধী আন্দোলনের শুরু হয় কখন?
ক. চল্লিশের দশকে খ. ষাটের দশকের শুরুতে
গ. পঞ্চাশের দশকে
সঠিক উত্তর: খ. ষাটের দশকের শুরুতে
৩১. কোন শিক্ষা কমিশনের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের আন্দোলন হয়েছিল?
ক. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন
খ. হামিদুর রহমান শিক্ষা কমিশন
গ. সামছুল হক শিক্ষা কমিশন
ঘ. আনিসুজ্জামান শিক্ষা কমিশন
সঠিক উত্তর: খ. হামিদুর রহমান শিক্ষা কমিশন
৩২. ২১ ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রশিল্পী বড় বড় ক্যানভাসে কোথায় প্রদর্শনী করেছিল?
ক. জয়নুল গ্যালারিতে খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
গ. শহীদ মিনার চত্বরে ঘ. জাতীয় জাদুঘরে
সঠিক উত্তর: গ. শহীদ মিনার চত্বরে
৩৩. ২১ ফেব্রুয়ারি আয়োজিত প্রদর্শনীতে মূলত কোন বিষয়টি তুলে ধরা হয়েছে —
ক. পাক শাসকগোষ্ঠীর বঞ্চনা ও বাঙালির ওপর নির্যাতনের চিত্র
খ. মানুষের অধিকার
গ. শিক্ষা, বাণিজ্য, সংস্কৃতি, অর্থনীতি ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো।

প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা