জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩ 
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ দেওয়া হলো চারু ও কারুকলা বিষয়ের কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর।

অবনীন্দ্রনাথ ঠাকুর
৩. অবনীন্দ্রনাথের পিতার নাম —
ক. জিতেন্দ্রনাথ ঠাকুর
খ. গুণেন্দ্রনাথ ঠাকুর
গ. জ্যোতিন্দ্রনাথ ঠাকুর ঘ. গগনাথ ঠাকুর
সঠিক উত্তর: খ. গুণেন্দ্রনাথ ঠাকুর
৪. গুণেন্দ্রনাথ একসময় কোথাকার ছাত্র ছিলেন?
ক. আর্ট স্কুলের ছাত্র
খ. নাইট স্কুলের ছাত্র
গ. ল স্কুলের ছাত্র
ঘ. ইংলিস স্কুলের ছাত্র
সঠিক উত্তর: খ. নাইট স্কুলের ছাত্র
৫. ছেলেবেলা থেকেই ছবি আঁকার প্রতি গভীর আকর্ষণ আর ঘরের দেয়ালে টাঙানো নানাবিধ চিত্রকর্ম কার মনকে করেছিল সৃজনশীল কল্পনাপ্রবণ।
ক. রবীন্দ্রনাথ ঠাকুরের খ. অবনীন্দ্রনাথের গ. গুণেন্দ্রনাথ ঠাকুর ঘ. নবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: খ. অবনীন্দ্রনাথের
৬. অবনীন্দ্রনাথ কলিকাতা আর্ট স্কুলের কোন পদে অধিষ্ঠিত হন?
ক. অধ্যক্ষ খ. সহকারী অধ্যক্ষ
গ. শিক্ষক ঘ. উপদেষ্টা
সঠিক উত্তর: খ. সহকারী অধ্যক্ষ
৭. কলিকাতা আর্ট স্কুলের সহকারী অধ্যক্ষের পদে অবনীন্দ্রনাথ কার প্রচেষ্টায় অধিষ্ঠিত হন?
ক. অধ্যক্ষ হ্যাভেল খ. জর্কচিনরি
গ. ক্লাইভ লয়েড ঘ. রবীন্দ্রনাথ ঠাকুরের
সঠিক উত্তর: ক. অধ্যক্ষ হ্যাভেল
৮. অবনীন্দ্রনাথ ঠাকুর কত সালে কলিকাতা আর্ট স্কুলে যোগ দেন?
ক. ১৮৯০ খ. ১৮৯৮
গ. ১৮৯৫ ঘ. ১৯০০
সঠিক উত্তর: খ. ১৮৯৮
৯. অবন ঠাকুরের উপাধি কী ছিল, কত সালে এটা লাভ করেন?
ক. শিল্পগুরু, ১৯০৫
খ. শিল্পাচার্য, ১৯০৫ সাল
গ. মাসটারদা, ১৯০০
ঘ. কবিগুরু, ১৯০৬
সঠিক উত্তর: ক. শিল্পগুরু, ১৯০৫
১০. কার প্রভাবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি একটি শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. অবনীন্দ্রনাথ ঠাকুর
গ. গুণেন্দ্রনাথ ঠাকুর ঘ. নবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: ক. রবীন্দ্রনাথ ঠাকুর
১১. কি শিল্প, কি সাহিত্যে, কার সাহিত্যকে শিল্প সৃষ্টির পরিপূরক বলে মনে করা হতো?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. যতীন কুমার
গ. হেমেন্দ্রনাথ ঠাকুর
ঘ. শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: ঘ. শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর
১২. শিশু ও কিশোরদের জন্য অবনীন্দ্রনাথের উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে—
ক. ক্ষীরের পুতুল
খ. ভূত-পেতনীর দেশ, বুড়ো আংলা
গ. ঘুমপাড়ানি দাসী ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো
১৩. তাঁর উল্লেখযোগ্য চিত্রকর্মগুলো হচ্ছে—
ক. বুদ্ধ ও সুজ্তা
খ. পদ্ম হাতে রাজকুমারী
গ. ভারতমাতা ও শাজাহানের মৃত্যুশয্যা
ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো
১৪. ‘ক্ষীরের পুতুল’ কার সৃষ্টিকর্ম
ক. অবনীন্দ্রনাথ ঠাকুরের
খ. ক্ষীতেন্দ্রনাথের গ. গগনেন্দ্রনাথের
ঘ. যামিনী রায়ের
সঠিক উত্তর: ক. অবনীন্দ্রনাথ ঠাকুরের
১৫. ‘হ্যাভেল’ কে ছিলেন?
ক. কলিকাতা আর্ট স্কুলের তৎকালীন অধ্যক্ষ
খ. উপাধ্যক্ষ গ. শিক্ষক
ঘ. কলিকাতা আর্ট স্কুলের উপদেষ্টা
সঠিক উত্তর: ক. কলিকাতা আর্ট স্কুলের তৎকালীন অধ্যক্ষ
১৬. ইন্ডিয়ান আর্টকে আধুনিকতার দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন—
ক. অবনীন্দ্রনাথ ঠাকুর খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. যামিনী রায় ঘ. ক + খ
সঠিক উত্তর: ঘ. ক + খ|

রবীন্দ্রনাথ ঠাকুর
১. রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকাল
ক. ১৮৬১-১৯৪০ খ. ১৮৬১-১৯৪১
গ. ১৮৬০-১৯৪১ ঘ. ১৮৬২-১৯৪০
সঠিক উত্তর: খ. ১৮৬১-১৯৪১
২. রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন —
ক. শিল্পাচার্য খ. শিল্পগুরু
গ. কবিগুরু ঘ. সবগুলো
সঠিক উত্তর: গ. কবিগুরু
৩. কোন বয়সে এসে রবীন্দ্রনাথ নিজেকে চিত্রশিল্পী হিসেবে প্রকাশ করেছেন?
ক. বাল্যকালে খ. যৌবনে
গ. প্রবীণ বয়সে ঘ. মৃত্যুর আগমুহূর্তে
সঠিক উত্তর: গ. প্রবীণ বয়সে
৪. রবীন্দ্রনাথের ছবি আঁকার ইতহাস কোনো আকস্মিক ঘটনা নয়, —মানে কী?
ক. ছবি আঁকার বাসনা দীর্ঘদিনের
খ. পারিবারিক পরিমণ্ডলে ছবি আঁকার চর্চা
গ. চিত্রচর্চার কাজে খবরদারি করার সুবাদে ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো
৫. রবীন্দ্রনাথ ছাড়া তাঁর পরিবারের কে কে চিত্রচর্চা করেছেন?
ক. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
খ. অবনীন্দ্রনাথ ঠাকুর
গ. গুণেন্দ্রনাথ ঠাকুর ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো।

প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল