জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩ 
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ দেওয়া হলো চারু ও কারুকলা বিষয়ের কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর।

রবীন্দ্রনাথ ঠাকুর
৬. ‘বিচিত্র সভা’ কী?
ক. জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির ছবি আঁকার স্কুল বা সংগঠন খ. বিভিন্ন সভা-সমিতির সংগঠন
গ. আড্ডাস্থল ঘ. ঠাকুরবাড়ির সাংস্কৃতিক সংগঠন
সঠিক উত্তর: ক. জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির ছবি আঁকার স্কুল বা সংগঠন
৭. কত বছর বয়সে নতুন করে ছবি আঁকা শুরু করেন? ক. ৮০ বছর খ. ৭৫ বছর
গ. ৭০ বছর বয়সে ঘ. ৬০ বছর
সঠিক উত্তর: গ. ৭০ বছর বয়সে
৮. শেষ দশ বছরে রবীন্দ্রনাথ কত ছবি এঁকেছেন?
ক. ১,০০০টি খ. ২,৫০০টির বেশি
গ. ৩,০০০টি ঘ. ৫,০০০টি
সঠিক উত্তর: খ. ২,৫০০টির বেশি
৯. সাহিত্যকর্ম করতে গিয়ে, শিল্পকর্মের মধ্যে প্রবেশ করেছেন রবিঠাকুর, এর প্রমাণ পাওয়া যায় তাঁর কাব্যগ্রন্থে, এটাকে কী বলা হতো?
ক. ডুডুল খ. চিত্র গ. কালির কাজ ঘ. আঁকাআঁকি
সঠিক উত্তর: ক. ডুডুল
১০. ‘ডুডুল’-এর মাধ্যমে রবীন্দ্রনাথ কী ধরনের ছবি আঁকতেন?
ক. জীবজন্তুর ছবি খ. অজানা-অচেনা পাখির ছবি
গ. মানুষের মুখের ছবি ঘ. ক+খ
সঠিক উত্তর: ঘ. ক+খ
১১. ‘ডুডুল’ মানে কী?
ক. আঁকিবুকি খ. লেখা গ. মাখামাখি ঘ. সবগুলো
সঠিক উত্তর: ক. আঁকিবুকি

রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

১২. রবীন্দ্রনাথের প্রথম একক চিত্রপ্রদর্শনী হয় কত সালে, কোন দেশে?
ক. ১৯২৫, ইংল্যান্ড খ. ১৯৩০, জার্মানি
গ. ১৯৩০, সুইডেন ঘ. ১৯৩০, রাশিয়ায়
সঠিক উত্তর: খ. ১৯৩০, জার্মানি

পাবলো পিকাসো
১. পাবলো পিকাসোর জীবনকাল—
ক. ১৮৮১-১৯৭৩ খ. ১৮৮১-১৯৭২
গ. ১৮৮০-১৯৭৩ ঘ. ১৮৮১-১৯৭০
সঠিক উত্তর: ক. ১৮৮১-১৯৭৩
২. পাবলো পিকাসোর জন্মতারিখ কবে?
ক. ২৫ মার্চ খ. ২৫ অক্টোবর
গ. ২৫ জানুয়ারি ঘ. ৩০ অক্টোবর
সঠিক উত্তর: খ. ২৫ অক্টোবর
৩. পিকাসোর জন্মস্থান কোথায়?
ক. স্পেন খ. ইতালি গ. ফ্রান্স ঘ. লন্ডন
সঠিক উত্তর: ক. স্পেন
৪. পিকাসোর ছবি আঁকার হাতেখড়ি কার কাছে?
ক. বাবার কাছে খ. মায়ের কাছে
গ. শিক্ষকের কাছে ঘ. নিজস্ব চেষ্টা
সঠিক উত্তর: ক. বাবার কাছে
৫. পিকাসোর শিশুকাল থেকে কোন জিনিসটির প্রতি গভীর অনুরাগ ছিল?
ক. ছবি আঁকার প্রতি খ. গান শোনার প্রতি

গ. কবিতা লেখা ঘ. খেলাধুলার প্রতি
সঠিক উত্তর: ক. ছবি আঁকার প্রতি
৬. পিকাসোর ছবি আঁকা শুরু হয় কীভাবে?
ক. হাতের কাছে কাঠকয়লা কিংবা পেনসিল পেলে তা দিয়ে কাগজ কিংবা মেঝের ওপর ছবি আঁকতে আরম্ভ করতেন খ. ছবি আঁকার স্কুলে যেতেন
গ. গাছপালার বাকলে ছবি আঁকতেন
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: ক. হাতের কাছে কাঠকয়লা কিংবা পেনসিল পেলে তা দিয়ে কাগজ কিংবা মেঝের ওপর ছবি আঁকতে আরম্ভ করতেন।
৭. পাবলো পিকাসোর বিখ্যাত ছবিগুলো হলো —
ক. গুয়ের্নিকা, তিন নর্তকী খ. দি গ্রেসেস, একারেডিওনিস্ট গ. গার্ল বিফোর মিরর, ইয়ং লেডিজ অব এভিগগন ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো
৮. গুয়ের্নিকা কী?
ক. পাবলো পিকাসোর আঁকা একটি ছবি
খ. ২য় বিশ্বযুদ্ধের ভয়াবহতা নিয়ে একটি পোস্টার
গ. ভ্যানগঘের আঁকা একটি চিত্রকর্ম ঘ. ক+খ
সঠিক উত্তর: ঘ. ক+খ
ভিনসেন্ট ভ্যানগঘ
১. ভ্যানগঘের জীবনকাল—
ক. ১৮৫২-১৮৮৯ খ. ১৮৫৩-১৮৯০
গ. ১৮৯০-১৯২৭ ঘ. ১৮৫০-১৮৮৭
সঠিক উত্তর: ক. ১৮৫২-১৮৮৯
২. কত তারিখে ভ্যানগঘ জন্মগ্রহণ করেন —
ক. ৩০ এপ্রিল খ. ৩০ মার্চ
গ. ২৫ মার্চ ঘ. ২৭ আগস্ট
সঠিক উত্তর: খ. ৩০ মার্চ
৩. ভ্যানগঘের জন্মস্থান কোথায়?
ক. হল্যান্ডের একটি ছোট গ্রামে খ. মালাগা শহরে গ. রামাল্লার একটি ছোট শহরে
ঘ. পিয়ং ইয়ং শহরে
সঠিক উত্তর: ক. হল্যান্ডের একটি ছোট গ্রামে
৪. সাতাশ বছর বয়সে কে সিদ্ধান্ত নেন যে তিনি চিত্রশিল্পী হবেন?
ক. ভ্যানগঘ খ. রদা গ. গঁগ্যা ঘ. পিকাসো
সঠিক উত্তর: ক. ভ্যানগঘ।

প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল