
অধ্যায়-৩ ও ৪
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ দেওয়া হলো চারু ও কারুকলা বিষয়ের কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
ভিনসেন্ট ভ্যানগঘ
৫. জীবদ্দশায় ভ্যানগঘের কয়খানি ছবি বিক্রি হয়েছিল?
ক. অনেকগুলো খ. ২ খানি গ. ৫টি ঘ. ১০টি
সঠিক উত্তর: খ. ২ খানি
৬. ‘নিজের চিত্রকর্ম সম্পর্কে গভীর আত্মবিশ্বাস ছিল যে তার ছবির সমাদর একদিন হবেই’ কোন শিল্পীর কথা বলা হয়েছে?
ক. ভিনসেন্ট ভ্যানগঘ খ. পাবলো পিকাসো
গ. রাফায়েল ঘ. গঁগ্যা
সঠিক উত্তর: ক. ভিনসেন্ট ভ্যানগঘ
৭. ‘সূর্যমুখী’ কোন শিল্পীর আঁকা বিখ্যাত ছবি?
ক. পাবলো পিকাসো খ. ভ্যানগঘ
গ. পল সেজান ঘ. গঁগ্যা
সঠিক উত্তর: খ. ভ্যানগঘ
৮. ভিনসেন্ট ভ্যানগঘের উল্লেখযোগ্য ছবিগুলো হলো —
ক. দিনমজুর, আত্মপ্রতিকৃতি, পোস্টম্যান
খ. তাঁতি, একটি গাছ, আলোর দৃশ্য
গ. বাতির রেন নদী, আলু খাওয়া, সূর্যমুখী
ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো
৯. নিজের কুৎসিত চেহারা ও জীবনের প্রতি তীব্র হতাশা কোন শিল্পীকে ক্রমেই উন্মাদ করে তোলে?
ক. ভিনসেন্ট ভ্যানগঘ খ. পাবলো পিকাসো
গ. পল সেজান ঘ. মাতিস
সঠিক উত্তর: ক. ভিনসেন্ট ভ্যানগঘ
১০. ভ্যানগঘ কত বছর বয়সে মৃত্যুবরন করেন?
ক. ৩৭ বছর খ. ৪০ বছর
গ. ৫০ বছর ঘ. ২৭ বছর
সঠিক উত্তর: ক. ৩৭ বছর
১১. মাত্র সাঁইত্রিশ বছরের সংক্ষিপ্ত জীবনে তিনি পৃথিবীতে রেখে গেছেন অমূল্য সব শিল্পকর্ম কোন শিল্পীর কথা বলা হয়েছে?
ক. পল সেজান খ. মাতিস গ. ভ্যানগঘ ঘ. গঁগ্যা
সঠিক উত্তর: গ. ভ্যানগঘ।
শিল্পকলা
১. কাদের হাত ধরে হাজার হাজার বছর আগে শিল্পকলার উদ্ভব হয়েছে-
ক. আদিম মানুষ খ. অন্ধ মানুষের
গ. প্রাচীন মানুষের ঘ. বর্তমান যুগের মানুষের
সঠিক উত্তর: ক. আদিম মানুষ
২. ‘হোমোস্যাপিয়েন’ শব্দটির অর্থ হচ্ছে-
ক. বোকা মানুষ খ. অন্ধ মানুষ
গ. বুদ্ধিমান মানুষ ঘ. প্রাচীন মানুষ
সঠিক উত্তর: গ. বুদ্ধিমান মানুষ
৩. হোমোস্যাপিয়েন মানুষের বৈশিষ্ট্য কী ছিল- ক. তার চার পাশে যা দেখেছে তাই ধ্বংস করে ফেলেছে
খ. চারপাশের যাই দেখেছে তাই তার শিল্পমাধ্যমে ধরে রাখার চেষ্টা করেছে
গ. প্রকৃতির সবকিছুই তারা নকল করার চেষ্টা করেছে
ঘ. তারা খুব অলস ও হিংস্র প্রকৃতির লোক ছিল
সঠিক উত্তর: খ. চারপাশের যাই দেখেছে তাই তার শিল্পমাধ্যমে ধরে রাখার চেষ্টা করেছে
৪. কত বছর আগে হোমোস্যাপিয়েন মানুষের আবির্ভাব হয়েছিল-
ক. ৪০ বা ৫০ হাজার বছর আগে
খ. ৫০ বা ৬০ হাজার বছর আগে
গ. ৭০ বা ৮০ হাজার বছর আগে
ঘ. ১০০ লক্ষ বছর আগে
সঠিক উত্তর: ক. ৪০ বা ৫০ হাজার বছর আগে|
প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল