জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Adjective

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের  ৯ নং Grammar item টি আলোচনা করা হলো। আশা করি নিয়মিত অনুশীলন করে তোমরা Adjectiveটি আয়ত্ত করতে সক্ষম হবে।

Adjective বাবিশেষণ

যে Word কোনো Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা আকার বোঝায় তাকে adjective বলে। যেমন— Good, bad, truthful, brave, rich, new, little, few, some, tall, etc.

Rana is a good student.

Our headmaster is an honest man.

ওপরের বাক্যে good ও honest দুটি word  adjective হিসেবে ব্যবহূত হয়েছে।  

Use of Adjective:

Adjective দুভাবে ব্যবহূত হয়।

(i) Attributive use of Adjective

(ii) Predicative use of Adjective,

(i) Attributive use of Adjective : Adjective যখন Noun এর পূর্বে বসে ওই  Noun কে প্রত্যক্ষভাবে qualify করে তাকে— Attributive use of Adjective বলে। যেমন—

He is an honest man.

Karim is a regular student.

ওপরের Sentence দুটির প্রথমটিতে   honest শব্দটি Noun ‘man’-এর পূর্বে বসে প্রত্যক্ষভাবে তার গুণ প্রকাশ করেছে। দ্বিতীয় Sentence- এ regular শব্দটি  ‘Student’ শব্দটির পূর্বে বসে প্রত্যক্ষভাবে qualify করেছে। Adjective এরূপ ব্যবহারকে  Attributive use of Adjective বলে।

(ii)  Predicative use of Adjective: Adjective যখন Predicative verb এর পরে বসে পরোক্ষভাবে Subject কে qualify করে তখন Adjective- এর সেই ব্যবহারকে Predicative use of Adjective বলে । যেমন—  Martin is intelligent. He is poor.

ওপরের Sentence-এ intelligent শব্দটি Predicative verb-এর পরে বসে Subject এর দোষগুণ প্রকাশ করেছে। দ্বিতীয় Sentence-এও ‘Poor’ Adjectiveটি Predicative verb-এর পরে বসে পরোক্ষভাবে Subject-এর অবস্থা প্রকাশ করছে। Adjective-এর এরুপ ব্যবহারকে Predicative use of Adjective বলে।

Classification of Adjectives (শ্রেণী বিভাগ) :

1. Adjective of Quality বা Descriptive Adjective

2. Adjective of Quantity বা Quantitative Adjective

3. Adjective of Number বা Numeral Adjective

4. Pronominal Adjective.

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র ইংরেজি শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা