জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি
সৃজনশীল প্রশ্নোত্তর n
প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয়ের একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৬৪০০০০০। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন।
ক. ১ বছরে ওই শহরের লোকসংখ্যা কত বৃদ্ধি পাবে?
খ. ৩ বছর পর ওই শহরের লোকসংখ্যা কত হবে?
গ. ৩ বছর পর ওই শহরের পুরুষ ও মহিলার অনুপাত ৩ ঃ ২ হলে পুরুষ ও মহিলার সংখ্যা নির্ণয় করো।
সমাধান: ক.
দেওয়া আছে,
শহরের লোকসংখ্যা ৬৪০০০০০।
ওই শহরের লোকসংখ্যা ১০০০ জনে বাড়ে ২৫ জন
ওই শহরে লোকসংখ্যা ১ জনে বাড়ে জন
ওই শহরের লোকসংখ্যা ৬৪০০০০০ ” জন
= ১৬০০০০ জন।
সমাধান: খ. এখানে, মূল জনসংখ্যা P = ৬৪০০০০০
জনসংখ্যা বৃদ্ধির হার, r =
= ২.৫%
=
= ০.০২৫
সময়, n = ৩ বছর
বর্ধিত জনসংখ্যা, C = P(১+r)n
= ৬৪০০০০০ (১+০.০২৫)৩
= ৬৪০০০০০ (১.০২৫)৩
= ৬৮৯২১০০।
৩ বছর পর লোকসংখ্যা হবে ৬৮৯২১০০ জন।
সমাধান: গ.
পুরুষ ও মহিলার অনুপাত ৩: ২
অনুপাত রাশি দুটির যোগফল = ৩+২ = ৫
ওই শহরে পুরুষ আছে = ৬৮৯২১০০ জন এর অংশ
= ৪১৩৫২৬০ জন।
এবং ওই শহরে মহিলা আছে = ৬৮৯২১০০ জন এর অংশ
= ২৭৫৬৮৪০ জন।
পুরুষের সংখ্যা ৪১৩৫২৬০।
এবং মহিলার সংখ্যা ২৭৫৬৮৪০।
রণজিত্ কুমার শীল, সহকারী শিক্ষক
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা