জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি: কৃষিশিক্ষা
বহুনির্বাচনি প্রশ্নোত্তর n
প্রিয় শিক্ষার্থী, আজ কৃষিশিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
১। বাংলাদেশে বিশ্বের কত ভাগ পাট উৎপাদন হতো?
ক. ৮৫ ভাগ খ. ৭৫ ভাগ
গ. ৬৫ ভাগ ঘ. ৫৫ ভাগ
উত্তর: খ. ৭৫ ভাগ
২। পাটের জেনেটিক ম্যাপ আবিষ্কার করেছেন কোনদেশি বিজ্ঞানী?
ক. ভারতীয় খ. চীনা
গ. ভিয়েতনামি ঘ. বাংলাদেশি
উত্তর: ঘ. বাংলাদেশি
৩। বাংলাদেশের কৃষি সমস্যাগুলো কয়টি?
ক. ৪ খ. ৩ গ. ২ ঘ. ৫
উত্তর: ক. ৪
৪। জাতিসংঘের অঙ্গসংগঠন হিসেবে কৃষিসংক্রান্ত যে প্রতিষ্ঠান রয়েছে তার নাম কী?
ক. FAO খ. IRRI গ. BRRI ঘ. ERRI
উত্তর: ক. FAO
৫। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সংক্ষিপ্ত রূপ কী?
ক. BRRI খ. PRRI গ. IRRI ঘ. ERRI
উত্তর: গ. IRRI
৬। ফসলের বংশগতি পরিবর্তন এনে যে ফসল পাওয়া যায়, তাকে কী বলে?
ক. কৃত্রিম ফসল খ. হাইব্রিড ফসল
গ. জিএম ফসল ঘ. এইচওয়াইভি
উত্তর: গ. জিএম ফসল
৭। BRRI কর্তৃক উদ্ভাবিত HYV জাতের ধান বীজ কৃষকেরা কোথায় উৎপাদন করেন?
ক. ধানখেতে খ. পতিত জমিতে
গ. নার্সারিতে ঘ. গ্রিন হাউসে
উত্তর: ক. ধানখেতে
৮। কৃষি গবেষণা ও ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক. রাজশাহী খ. খুলনা গ. চট্টগ্রাম ঘ. গাজীপুর
উত্তর: ঘ. গাজীপুর
৯। পুষ্টি সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করেছেন?
ক. ৫০টি খ. ৩০টি গ. ৪০টি ঘ. ২০টি
উত্তর: খ. ৩০টি
১০। কোন জাতের ধান পানির নিচে ১০-১৫ দিন টিকে থাকতে পারে?
ক. ব্রি ধান ৫১, ৫২ খ. ব্রি ধান ৪৫, ৪৭
গ. ব্রি ধান ৩০, ৩১ ঘ. ব্রি ধান ২০, ২৮
উত্তর: ক. ব্রি ধান ৫১, ৫২
১১। উপকূল অঞ্চলের লবণাক্ততার সমস্যা দূর করার জন্য বিজ্ঞানীরা কোন জাতের ধান উদ্ভাবন করেছেন?
ক. ব্রি ধান ৪৫, ৪৭ খ. ব্রি ধান ৫১, ৫২
গ. ব্রি ধান ৩০, ৩১ ঘ. ব্রি ধান ২০, ২৮
উত্তর: ক. ব্রি ধান ৪৫, ৪৭
১২। প্রজননের মাতৃগাছের সব গুণাগুণ পাওয়া যায় কোন ধানে?
ক. হরি ধান খ. ইরি ধান
গ. পাইজাম ঘ. নাজির শাইল
উত্তর: ক. হরি ধান
১৩। বর্তমানে বাংলাদেশে কয়টি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় আছে?
ক. ৩ খ. ৪ গ. ২ ঘ. ৫
উত্তর: খ. ৪
১৪। ফসলের মৌসুমনির্ভরতা কাটিয়ে ওঠার প্রায় স্থায়ী পদ্ধতি কোনটি?
ক. জেনেটিক পরিবর্তন খ. গ্রিন হাউস নির্মাণ
গ. কৃত্রিম সার প্রয়োগ ঘ. সর্বদা সেচের ব্যবস্থা
উত্তর: ক. জেনেটিক পরিবর্তন
১৫। উদ্ভিদের উপযুক্ত অঙ্গ ব্যবহার করে যে প্রজনন ঘটানো হয়, তাকে কী বলে?
ক. অঙ্গজ প্রজনন খ. শাখা প্রজনন
গ. প্রাকৃতিক প্রজনন ঘ. যৌন প্রজনন
উত্তর: ক. অঙ্গজ প্রজনন
১৬। কোন দেশে বিশ্বের সর্ববৃহৎ ডেইরি সমবায় প্রতিষ্ঠান রয়েছে?
ক. বাংলাদেশ খ. ভারত গ. চীন ঘ. ভিয়েতনাম
উত্তর: খ. ভারত
১৭। দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কী বোঝায়?
ক. দরিদ্রদের আরও দরিদ্র হওয়া
খ. ধনীর দরিদ্র হওয়া গ. দরিদ্রদের ধনী হওয়া
ঘ. ধনী-দরিদ্রদের বৈষম্য দূর হওয়া
উত্তর: ক. দরিদ্রদের আরও দরিদ্র হওয়া
১৮। কৃষি উৎপাদনে সব ক্ষেত্রে ভিয়েতনামের বাংলাদেশকে ছাড়িয়ে যাওয়ার কারণ কোনটি?
ক. ভিয়েতনামের মাটি বাংলাদেশের চেয়ে উর্বর
খ. বাংলাদেশ একটি যুদ্ধবিধ্বস্ত দেশ
গ. বাংলাদেশের আবহাওয়া কৃষিকাজের জন্য প্রতিকূল
ঘ. ভিয়েতনামের কৃষকসমাজ অত্যন্ত সংগঠিত
উত্তর: ঘ. ভিয়েতনামের কৃষকসমাজ অত্যন্ত সংগঠিত
১৯। বিশ্বের প্রধান চাল রপ্তানিকারক দেশ কোনটি?
ক. চীন খ. ভারত গ. ভিয়েতনাম ঘ. বাংলাদেশ
উত্তর: গ. ভিয়েতনাম
২০। সত্যিকার বীজ বলতে কোনটি বোঝায়?
ক. জীবতাত্ত্বিক বীজ খ. কৃত্রিম বীজ
গ. সংকরায়িত বীজ ঘ. উফশী বীজ
উত্তর: ক. জীবতাত্ত্বিক বীজ।
অধ্যায়-২
১। ফসলের পাতায় হলুদ-সবুজের ছোপ ছোপ রং দেখা গেলে তাকে কী রোগ বলে?
ক. ধসা রোগ খ. ঢলে পড়া রোগ
গ. মোজাইক রোগ ঘ. বাদামি দাগ রোগ
উত্তর: গ. মোজাইক রোগ
২। ধানের বাদামি দাগ হয় কোন রোগের কারণে?
ক. ভাইরাস খ. ব্যাকটেরিয়া
গ. ছত্রাক ঘ. মোজাইক
উত্তর: গ. ছত্রাক
৩। এক বছরের ফসল ফলানোর পরিকল্পনাকে কী বলে?
ক. শস্য পরিকল্পনা খ. ফসল উদ্যোগ
গ. ফসল বিন্যাস ঘ. শস্য উদ্যোগ
উত্তর: গ. ফসল বিন্যাস।
কাজী ইস্কান্দার আলী, সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল