জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Adjectiven

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের  ৯ নং Grammar item টি আলোচনা করা হলো। আশা করি নিয়মিত অনুশীলন করে তোমরা Adjectiveটি আয়ত্ত করতে সক্ষম হবে।

Adjective বাবিশেষণ

1. Adjective of Quality or Descriptive Adjective: যে Adjective Noun বা Pronoun-এর দোষ, গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective of Quality বা Descriptive Adjective বলে।

Mahin is a meritorious student.

He is poor.

The man is very honest.

ওপরের Sentence তিনটি লক্ষ করলে আমরা দেখতে পাই প্রথম Sentence এ meritorious শব্দটি দ্বারা Subject ‘Mahin’-এর গুণ প্রকাশ পেয়েছে।

দ্বিতীয় Sentence এ poor শব্দটি দ্বারা  Subject He এর অবস্থা প্রকাশ পেয়েছে।

তৃতীয় Sentence-এ honest শব্দটি দ্বারা Subject The man এর গুণ প্রকাশ পেয়েছে। তাই meritorious, poor, honest এই শব্দগুলো এখানে Adjective of Quality বা Descriptive Adjective.

আরও কয়েকটি  Descriptive Adjective এখানে দেওয়া হলো। এগুলো হচ্ছে brilliant, liar, happy, brave, young, old, new, fine, sweet, bad, costly, cheap ইত্যাদি

2.   Adjective of Quantity or Quantitative Adjective: যে Adjective Sentence-এ Noun বা Pronoun এর পরিমাণ নির্দেশ করে তাকেAdjective of Quantity বলে। যেমন—

         He has much money.

         A little learning is a dangerous thing.

         Give me some food.

উপরিউক্ত Sentence গুলোতে much, a little, some এ শব্দগুলো পরিমাণ নির্দেশ করেছে। তাহলে এগুলো Quantitative Adjective এবং Adjective of quantity হবে।

3. Adjective of number or Numeral Adjective : যেসব Adjective Noun বা Pronoun -এর সংখ্যা বা পয়ার নির্দেশ করে তাদের  Adjective of Number বা Numeral Adjective বলে। যেমন—

         Raiyan has nice a book.

         Rifat ate five mangoes.

         Nusrat is the first girl in the class.

4. Numeral Adjective এর প্রকার ভেদ: Numeral Adjective চার প্রকার

(i) Cardinal Numeral Adjective

(ii) Indefinite Numeral  Adjective

(iii) Multiplicative Numeral Adjective

(iv) Ordinal Numeral Adjective.

(i)  Cardinal Numeral Adjective : যেসব Adjective দ্বারা Noun বা Pronoun -এর সংখ্যা নিদের্শিত হয় তাদের Cardinal Adjective বলে ।

যেমন- There are four cars here.

         They have eight cows

         We are fifty in numbers.

(ii) Indefinite Numeral Adjective: যে সকল Adjective Noun বা Pronoun-এর সংখ্যা নির্দিষ্টভাবে বোঝায় না তাদের Indefinite Numeral Adjective বলে ।

যেমন-    Some girls are walking.

A good number of students attended the class.

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র ইংরেজি শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা