নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো বাংলা ১ম পত্রের কবিতা অংশের নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর।
n মানবধর্ম
১. লালন শাহ কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৭৬৬ খ. ১৭৬৯
গ. ১৭৭২ ঘ. ১৭৭৫
২. লালন শাহ জন্মগ্রহণ করেন—
ক. ঝিনাইদহে খ. যশোর
গ. কুষ্টিয়া ঘ. খুলনা
৩. লালনের রচিত গানের সংখ্যা কত?
ক. শতাধিক খ. সহস্রাধিক
গ. পাঁচ শতাধিক ঘ. লক্ষাধিক
৪. লালন শাহ কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৮৮০ খ. ১৮৮৮
গ. ১৮৯০ ঘ. ১৮৯৫
৫. লালন শাহ কোথায় মৃত্যুবরণ করেন?
ক. ঝিনাইদহে খ. যশোর
গ. কুষ্টিয়া ঘ. খুলনা
৬. ‘গঙ্গার পানি’ কাদের কাছে পবিত্রতার প্রতীক?
ক. মুসলমানদের খ. হিন্দুদের
গ. বৌদ্ধদের ঘ. খ্রিষ্টানদের
৭. লালনের কাছে কোন ধর্মই মূল কথা?
ক. হিন্দুধর্ম খ. মুসলিমধর্ম
গ. মানবধর্ম ঘ. সংসারধর্ম
৮. ‘মানবধর্ম’ কবিতাটির কবি কে?
ক. কায়কোবাদ খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. লালন শাহ ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
৯. লালন শাহের‘মানবধর্ম’ কোন-জাতীয় রচনা?
ক. কবিতা খ. ছড়া গ. পদ্য ঘ. প্রবন্ধ
১০. সিরাজ সাঁই কে ছিলেন?
ক. কবি খ. সাধক
গ. গায়ক ঘ. সুরকার
১১. লালনের গানের বিশেষ বৈশিষ্ট্য কী?
ক. প্রকৃতিপ্রেমও মানবচেতনা
খ. স্বদেশ প্রেম ও মানববাদ
গ. অধ্যাত্ম ভাব ওমরমি রসব্যঞ্জনা
ঘ. অমৃতলোকের রহস্য অনুসন্ধানস্পৃহা
১২. লালন শাহ ছিলেন—
ক. প্রাচীন যুগের কবি
খ. আধুনিক যুগের কবি
গ. মরমি কবি ঘ. প্রকৃতির কবি
১৩. মানুষ কোন বিষয়টি গৌরবের বলে মনে করে?
ক. টাকাওয়ালা হওয়াকে
খ. জাতের মর্যাদাকে
গ. নামে বড় হওয়াকে
ঘ. কাজে বড় হওয়াকে।
১৪. যেকোনো মানুষের বড় পরিচয় কী হওয়া উচিত?
ক. ধর্মপ্রধান খ. নামপ্রধান
গ. পদবিপ্রধান ঘ. মনুষ্যপ্রধান।
১৫. কবি তাঁর কবিতায় কোন ধর্মকে অনুসরণ করতে বলেছেন?
ক. হিন্দুধর্ম খ. মুসলমানধর্ম
গ. মানবধর্ম ঘ. লালনধর্ম
১৬. ‘মানবধর্ম’ কবিতায় লালন শাহ‘জল’ শব্দটি কতবার ব্যবহার করেছেন?
ক. এক খ. তিন গ. চার ঘ. পাঁচ
১৭. লালনের অভিজ্ঞাতা প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে?
ক. ছন্দের মাধ্যমে খ. গানের মাধ্যমে
গ. দর্শনের মাধ্যমে
ঘ. প্রশ্ন করার মাধ্যমে।
বাংলা: সঠিক উত্তর
মানবধর্ম: ১. গ ২. ক ৩. খ ৪. গ ৫. ক ৬. খ ৭. গ ৮. গ ৯. ক ১০. খ ১১. গ ১২. গ ১৩. খ ১৪. ঘ ১৫. গ ১৬. খ ১৭. গ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ