
নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তরn কবিতা
প্রিয়জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থী, শুভেচ্ছা রইলো। আজ বাংলা ১ম পত্রের কবিতা অংশের গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।
n মানবধর্ম
১৮. কবিতার প্রধান বাহন কী?
ক. অনুকরণ খ. ভাব সৌন্দর্য গ. ভাষা ঘ. মন্তব্য
১৯. ‘মানবধর্ম’ কবিতাটির চরণসংখ্যা কত?
ক. ১১টি খ. ১২টি গ. ১৪টি ঘ. ১৫টি
২০. লালন ফকির প্রশ্ন তুলেছেন—
ক. জীবের সৃষ্টিরহস্য নিয়ে
খ. মানুষের জাত-পরিচয় নিয়ে
গ. মানুষের মৃত্যু নিয়ে
ঘ. মানুষের জন্ম নিয়ে
২১. ‘মানবধর্ম’ কবিতায় নিত্য সম্বন্ধীয় অব্যয় হচ্ছে—
ক. কিসে খ. কিংবা গ. অনুসারে ঘ. যথা-তথা
২২. ‘জাত গেলো, জাত গেলো বলে; এ কী আজব কারখানা’—উদ্দীপকের সঙ্গে মিল আছে কোন কবিতার সঙ্গে?
ক. মানবসমাজ খ. দুই বিঘা জমি
গ. পাছে লোকে পিছু বলে ঘ. মানবধর্ম
২৩. ‘মানবধর্ম’ কবিতাটি কোন ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত খ. অক্ষরবৃত্ত গ. মাত্রাবৃত্ত ঘ. অমিত্রাক্ষর
২৪. লালনের গানের মূলমন্ত্র হিসেবে নিচের কোনটি প্রযোজ্য?
ক. মনুষ্যধর্ম খ. জাতধর্ম
গ. ব্যক্তি-অহংকার ঘ. বংশপরিচয়
২৫. ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়ার সঙ্গে কীভাবে লালন শাহের সম্পর্ক সৃষ্টি হয়েছে?
ক. জন্মসূত্রে খ. বিদ্যালয় সূত্রে
গ. অসুস্থতা সূত্রে ঘ. বৈবাহিক সূত্রে
২৬. ‘মানবধর্ম’ কবিতায় প্রকাশ পেয়েছে—
ক. অসহানুভূতিশীলতা খ. অসাম্প্রদায়িকতা
গ. ধর্মানুভূতি ঘ. আধ্যাত্ম ভাব।
২৭. ‘মানবধর্ম’ কবিতার মাধ্যমে লালন শাহ মানুষ সম্পর্কে কী প্রকাশ করেছেন?
ক. বিদ্বান খ. উপলব্ধি
গ. আধ্যাত্মিক ভাব ঘ. দর্শন
২৮. লালন শাহ কোনটিকে বাজারে বিকিয়েছেন?
ক. বংশমর্যদা খ. জাতপ্রথা গ. সৃষ্টিধর্ম ঘ. মানবধর্ম
২৯. ‘মানবধর্ম’ কবিতায় যে ছন্দের পরিচয় পাওয়া যায়—
ক. ছন্দ খ. অক্ষরবৃত্ত গ. মাত্রাবৃত্ত ঘ. স্বরবৃত্ত
৩০. লালন শাহ গুরুত্বপূর্ণ মনে করেন—
ক. মানবধর্মকে খ. জাতিকে গ. ধর্মকে ঘ. সৃষ্টিকে।
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
মানবধর্ম: ১৮. খ ১৯. গ ২০. খ ২১. ঘ ২২. ঘ ২৩. খ ২৪. ক ২৫. ক ২৬. খ ২৭. ঘ ২৮. খ ২৯. খ ৩০. ক।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা