জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
প্রিয়জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থী, শুভেচ্ছা রইলো। আজ বাংলা ১ম পত্রের কবিতা অংশের গুরুত্বপূর্ণ
নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।

 দুই বিঘা জমি
১১. নিচের কোন শব্দটি চলিত ভাষায় ব্যবহূত হয় না?
ক. ঘুম খ. ভাবিলাম গ. কাছে ঘ. ফিরলাম
১২. এক বিঘা সমান কত কাঠা?
ক. ১০ কাঠ খ. ২০ কাঠা
গ. ৩০ কাঠা ঘ. ৪০ কাঠা
১৩. ‘নিলাজ কুলটা ভূমি’—এখানে নিলাজ কুলটা কে?
ক. রাজা খ. উপেন গ. জন্মভূমি ঘ. মালি।
১৪. ‘মরিবার মত ঠাঁই’ বলতে কবি বুঝিয়েছেন—
ক. নিজের শেষ অবস্থা খ. আশ্রয়ের শেষস্থল
গ. দয়া করার প্রবণতা ঘ. একটি মৃত্যুস্থান
১৫. উপেনকে মূলত কার চক্রান্তে ভিটেমাটি ছাড়তে হয়?
ক. জমিদারের খ. মালি
গ. পারিষদের ঘ. পথিকের
১৬. উপেনের বাড়ি ছেড়ে বছর পনেরো-ষোলো কোথায় কাটে?
ক. দেশে দেশে খ. বিভিন্ন স্থানে
গ. হাটে-মাটে-বাটে ঘ. বৃন্দাবনে
১৭. ‘দুই বিঘা জমি’ একটি—
ক. সনেট খ. রূপক কবিতা
গ. কাহিনি কবিতা ঘ. নাট্যকাব্য
১৮. জমিদার দরিদ্র কৃষক উপেনের জমি দখল করতে চায়—
ক. বাগান বাড়ানোর জন্য
খ. নতুন খেত তৈরির
গ. বাজার বসানোর জন্য
ঘ. বাড়ি বানানোর জন্য
১৯. চলিত ভাষায় ‘আঁখি’ শব্দের সবচেয়ে বেশি ব্যবহূত সমার্থক শব্দ হচ্ছে—
ক. অক্ষি খ. চক্ষু গ. নয়ন ঘ. চোখ
২০. ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’—আলোচ্য গানটির সঙ্গে সাদৃশ্য আছে দুই বিঘা জমির
কোন বিষয়টির?
ক. আমগাছের ছায়া
খ. দুই বিঘা জমির মায়া
গ. ভিটেমাটির মায়া ঘ. জমিদারের মায়া
২১. ইকবাল দেখল রাস্তার পাশে বিলবোর্ডে লেখা ‘দেশপ্রেম ঈমানের অঙ্গ’ উদ্দীপকটি ‘দুই বিঘা জমি’ কবিতার
কোন বিষয়ের সঙ্গে মিলে?
ক. প্রবঞ্চনা খ. শোষণ
গ. স্বদেশপ্রেম ঘ. শ্রদ্ধা
২২. ‘দুই বিঘা জমি’ কবিতার উৎস হিসেবে সমর্থনযোগ্য গ্রন্থ কোনটি?
ক. সোনার তরী খ. চিত্রা
গ. বলাকা ঘ. শেষের কবিতা
২৩. ‘দুই বিঘা জমি’ কবিতার ছন্দ হিসেবে কোনটি গ্রহণযোগ্য?
ক. অক্ষরবৃত্ত খ. মাত্রাবৃত্ত
গ. স্বরবৃত্ত ঘ. গদ্যছন্দ
২৪. ‘সুখহীন’ শব্দটি কোন নিয়মে গঠিত হয়েছে?
ক. সমাসবদ্ধ শব্দ খ. সন্ধিযোগে
গ. কারকযোগে ঘ. প্রত্যয়যোগে
২৫. দুই বিঘা জমি কবিতায় ফুটে উঠেছে—
ক. জীবনের সংকট খ. জীবনের বেদনা
গ. জীবনের লেনদেন ঘ. জীবনের আত্মগ্লানি
২৬. ‘পেলে দুই বিঘে প্রস্থ ও দিঘে সমান হইবে টানা’ ‘বাক্যটিতে বাবুর’ কোন ধরনের মানবিকতা ফুটে উঠেছে?
ক. হিংসার খ. ভোগবাদীর
গ. উদারতার ঘ. স্বার্থপরতার।

বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
দুই বিঘা জমি: ১১. খ ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. গ ১৭. গ ১৮. ক ১৯. ঘ ২০. খ ২১. গ ২২. খ ২৩.
খ ২৪. ক ২৫. ক ২৬. ঘ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল