অধ্যায়-৭
প্রিয়শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৭ থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
১৭. ক্ষমতা বণ্টনের নীতির ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. পাঁচ ভাগে খ. চার ভাগে
গ. তিন ভাগে ঘ. দুই ভাগে
১৮. জনগণের ভোটে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে কী বলা হয়?
ক. রাজতন্ত্র খ. একনায়কতন্ত্র
গ. প্রজাতন্ত্র ঘ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
১৯. যে সরকারে কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে, তাকে কোন ধরনের সরকার বলা হয়?
ক. এককেন্দ্রিক সরকার খ. যুক্তরাষ্ট্রীয় সরকার গ. রাজতান্ত্রিক সরকার
ঘ. একনায়কতান্ত্রিক সরকার
২০. এককেন্দ্রিক সরকারব্যবস্থার উদাহরণ নিচের কোনটি?
ক. যুক্তরাষ্ট্র খ. যুক্তরাজ্য
গ. বাংলাদেশ ঘ. ভারত
২১. আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. দুই ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
২২. গণতন্ত্রে সাধারণত থাকে—
i. জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে
ii. সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে
iii. জনগণ সব ক্ষমতার উৎস
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
২৩. সরকারের বিভাগ হলো—
i. বিচার বিভাগ
ii. আইন বিভাগ
iii. শাসন বিভাগ
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
২৪. সরকারের ধরনগুলোর ভিত্তিতে বাংলাদেশের সরকারব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কতটি?
ক. ছয়টি খ. চারটি গ. তিনটি ঘ. দুটি
২৫. সংবিধান হলো—
ক. রাষ্ট্র পরিচালনার দলিল
খ. রাষ্ট্র পরিচালনার হাতিয়ার
গ. রাষ্ট্র পরিচালনার কৌশল
ঘ. রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড
২৬. কী অনুযায়ী রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালিক হয়?
ক. রাষ্ট্রপতির আইন অনুযায়ী
খ. সংবিধান অনুযায়ী
গ. প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ঘ. প্রচলিত প্রথা অনুযায়ী
২৭. বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় কবে?
ক. ১৯৭১ সালের ২৭ মার্চ
খ. ১৯৭১ সালের ৩ মার্চ
গ. ১৯৭১ সালের ২৬ মার্চ
ঘ. ১৯৭১ সালের ৭ মার্চ।
সঠিক উত্তর
১৭. ঘ ১৮. গ ১৯. ক ২০. গ ২১. ক ২২. ঘ ২৩. ঘ ২৪. খ ২৫. ক ২৬. খ ২৭. গ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর