জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭

প্রিয়শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৭ থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর।

৪১. আমাদের সংবিধানে রাষ্ট্র পরিচালনার কয়টি মূলনীতির কথা বলা হয়েছে?

ক. চারটি খ. পাঁচটি গ. ছয়টি ঘ. সাতটি

৪২. নিচের কোনটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি?

i. জাতীয়তাবাদ ii. সমাজতন্ত্র iii. গণতন্ত্র

নিচের কোনটি সঠিক?

ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii

৪৩. সংবিধানে কোন ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?

ক. ইসলাম খ. হিন্দু গ. বৌদ্ধ ঘ. খ্রিষ্টান

৪৪. নিচের কোনটি বাংলাদেশের নাগরিকদের পরিচয় হবে?

ক. স্বদেশীয় খ. প্রবাসী

গ. বাংলাদেশি ঘ. বাঙালি

৪৫. জাতি হিসেবে বাংলাদেশের জনগণ কী নামে পরিচিত হবে?

ক. বাংলা ভাষাভাষী খ. প্রবাসী

গ. বাংলাদেশি ঘ. বাঙালি

৪৬. সংসদীয় পদ্ধতির শাসনব্যবস্থায় প্রকৃত ক্ষমতা কার হাতে থাকবে?

ক. রাষ্ট্রপতির খ. অর্থমন্ত্রীর

গ. প্রধানমন্ত্রীর ঘ. মন্ত্রীর

৪৭. সংবিধানে বিভিন্ন ধর্মাবলম্বীদের ব্যাপারে নিশ্চিত করা হয়েছে—

i. সমান মর্যাদা ii. সমান অধিকার

iii. বৈষম্য

নিচের কোনটি সঠিক?

ক. ii খ. iii গ. i ঘ. i ও ii

৪৮. আমাদের আইনসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কত?

ক. ৩৫০ খ. ৩০০ গ. ২৪৫ ঘ. ২৪০

৪৯. আমাদের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কতটি?

ক. ৫০ খ. ৪৫ গ. ৪০ ঘ. ৩৫

৫০. সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় সব ক্ষমতার মালিক কে?

ক. রাষ্ট্রপতি খ. অর্থমন্ত্রী

গ. প্রধানমন্ত্রী ঘ. জনগণ

৫১. বাংলাদেশের নাগরিকদের ভোটাধিকার প্রদানের সর্বনিম্ন বয়স কত?

ক. ২১ বছর খ. ১৮ বছর

গ. ১৭ বছর ঘ. ১৫ বছর

৫২. কোনো কারণে সংসদ ভেঙে গেলে সংবিধান অনুযায়ী কত দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হয়?

ক. ৯০ দিন খ. ৮০ দিন

গ. ৬০ দিন ঘ. ১৫ দিন

৫৩. সংসদ সদস্যের মোট সংখ্যার কত অংশের ভোটে সংবিধান সংশোধন করা যায়?

ক. দুই-তৃতীয়াংশ খ. এক-তৃতীয়াংশ

গ. এক-চতুর্থাংশ ঘ. এক-পঞ্চমাংশ

৫৪. মানুষ মৌলিক অধিকারপ্রাপ্ত হয়—

ক. পরিশ্রমের মাধ্যমে খ. জন্মগতভাবে

গ. বংশানুক্রমিকভাবে ঘ. রাজনৈতিকভাবে।

বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর

৪১. ক ৪২. ঘ ৪৩. ক ৪৪. গ ৪৫. ঘ ৪৬. গ ৪৭. ঘ ৪৮. খ ৪৯. ক ৫০. ঘ ৫১. খ ৫২. ক ৫৩. ক ৫৪. খ।

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর