জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

অধ্যায়-n

প্রিয় শিক্ষার্থীরা, এবারই প্রথম জেএসসিতে চারু ও কারুকলা অন্তর্ভুক্ত হয়েছে। তাই তোমাদের সুবিধার্থে আমার এই আয়োজন।

১২. বখতিয়ার খিলজি কত সালে লক্ষ্মণ সেনের কাছ থেকে প্রাচীন বাংলা ছিনিয়ে নেয়

ক. ১২০০ সালে খ. ১২০৪ সালে

গ. ১২৫০ সালে ঘ. কোনোটিই নয়

সঠিক উত্তর: খ. ১২০৪ সালে।

১৩. বখতিয়ার খিলজি কোন জাতির ছিলেন?

ক. তুর্কি খ. মুসলিম

গ. কোনোটিই নয় ঘ. ইংরেজ

সঠিক উত্তর: ক. তুর্কি।

১৪. মোঘল সম্রাট আকবর ছিলেন

ক. শিল্পানুরাগী খ. যুদ্ধবাজ

গ. সংস্কৃতমনা ঘ. ক ও গ

সঠিক উত্তর: ঘ. ক ও গ।

১৫. বাংলার উল্লেখযোগ্য সুলতানগণ হচ্ছেন

ক. ফকরুদ্দিন মোবারক শাহ

খ. গিয়াসউদ্দিন আজম শাহ

গ. আলাউদ্দিন হোসেন শাহ ঘ. সব কটি

সঠিক উত্তর: ঘ. সব কটি।

n রচনামূলক প্রশ্নোত্তর

প্রশ্ন: লোকশিল্পী ও কারুশিল্পীদের তৈরি পাঁচটি শিল্পকর্মের উদাহরণ দাও।

উত্তর: লোকশিল্প: পৃথিবীর সব সাধারণ উপকরণ দিয়ে প্রস্তুত সাধারণ লোকের তৈরি, সাধারণ লোকের সৃষ্টিই হচ্ছে লোকশিল্প। নিচে লোকশিল্পীদের তৈরি পাঁচটি শিল্পকর্মের নাম উল্লেখ করা হলো। শখের হাঁড়ি, কাঠের নকশাদার হাতি, নকশি কাঁথা, পোড়ামাটির টেপাপুতুল (মা ও ছেলে) ও পোড়ামাটির হাতি। এ ছাড়া আরও উল্লেখযোগ্য লোকশিল্প হচ্ছে সরাচিত্র, আলপনা, লোকবাদ্যযন্ত্র, শোলার কাজ, পটচিত্র, বাঁশ ও বেতের বেড়া, নকশি পিঠা, নকশি পাখা, শীতলপাটি, শিকা প্রভৃতি।

কারুশিল্প: শুধু নান্দনিক গুণসম্পন্নই নয়, যার ব্যবহারিক প্রয়োজনীয়তা রয়েছে তা-ই কারুশিল্প।

কারুশিল্পীদের তৈরি পাঁচটি শিল্পকর্ম হলো—

জামদানি শাড়ি, কাঠের তৈরি দোতারা, পিতল-কাঁসার থালা-বাসন, পাটের তৈরি শিকা এবং কাঠের নঁকশা করা দরজা ও পালঙ্ক। এ ছাড়া উল্লেখযোগ্য কারুশিল্প হচ্ছে নৌকা, রিকশা এবং গৃহস্থালির জন্য নিত্যব্যবহার্য জিনিসপত্র।

প্রশ্ন: চারু ও কারুশিল্পীরা উপার্জন ও সৌন্দর্যবর্ধনের কাজ করে চলছেন এমন ১০টি বিষয় ও সংস্থার নাম লেখো?

উত্তর: আদিকাল থেকেই চারু ও কারুকলার ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেছেন অনেক মানুষ তথা শিল্পীরা। এই ধারাবাহিকতায় বর্তমান চারু ও কারুশিল্পীরা তাঁদের কাজের ক্ষেত্রকে বিস্তৃত করেছেন এবং সুনিপুণভাবে সৌন্দর্যবর্ধনে তাঁদের ভূমিকা পালন করছেন। নিচে এই বিষয়গুলোর উল্লেখ করা হলো।

উপার্জনের বিষয়:

(ক) ছবি এঁকে (খ) প্রদর্শনী করে (গ) ভাস্কর্য তৈরি করে (ঘ) বাঁশ ও বেতের ব্যবহারিক সামগ্রী ও আসবাব তৈরির মাধ্যমে (ঙ) পোড়ামাটির ফলক বা টেরাকোটা ও ম্যুরাল তৈরির মাধ্যমে (চ) কাঠের তৈরি দোতারা (বাদ্যযন্ত্র) তৈরি করে (ছ) তাঁতের শাড়ি বুনন করে জ) পাট দিয়ে বিভিন্ন শৌখিন পণ্য তৈরি (ঝ) মাটির ফুলদানি, হাঁড়ি-পাতিল, খেলনা তৈরির মাধ্যমে (ঞ) এ ছাড়া জামদানি শাড়ি তৈরির মাধ্যমে এ দেশের চারু ও কারুশিল্পীরা উপার্জন করে থাকেন।

সংস্থার নামগুলো হলো:

(ক) বিজ্ঞাপনী সংস্থায় শিল্পনির্দেশনার কাজ।

(খ) বই-পুস্তকের ছবি আঁকা—প্রকাশনীতে ইলাস্ট্রেশনের কাজ, বইয়ের প্রচ্ছদ বা অলংকরণের কাজ।

(গ) খবরের কাগজে—পত্রিকায় কার্টুন ও অলংকরণের কাজ।

(ঘ) সিনেমা শিল্পে—সেট নির্মাণ ও আলোক নির্দেশানা।

(ঙ) টেলিভিশন সেট নির্মাণে—সেট নির্মাণ, শিল্পনির্দেশনার কাজ ও গ্রাফিকস ডিজাইন।

(চ) বিভিন্ন শিল্পকর্ম—ভাস্কর্য, ম্যুরাল ও টেরাকোটা নির্মাণ।

(ছ) পোশাকশিল্পে—নতুন ডিজাইনের পোশাকের খসড়া করা।

(জ) ঔষধশিল্প—প্রচারের জন্য ক্যাটালগের ডিজাইনের কাজ।

(ঝ) বিভিন্ন শিল্পকারখানায়।

(ঞ) ইন্টেরিয়র বা গৃহসজ্জা ডিজাইন ছাড়া ও বাগানের নকশা ও বহু স্থাপনাশিল্পে চারু ও কারুশিল্পীরা সুন্দর ও সুচারুভাবে কাজ করে চলছেন।