মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়:a:
অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
১২. সিএফসির পূর্ণ রূপ কী?
ক. ক্লিন ফ্লোরো কার্বন খ. ক্লিয়ার ফ্লোরো কার্বন
গ. ক্লোরো ফ্লোরো কার্বন ঘ. ক্লোরো ফ্লাওয়ার কার্বন
১৩. হাইড্রো ক্লোরো ফ্লোরো কার্বনের সংক্ষিপ্ত রূপ নিচের কোনটি? ক. এইচসিএফসি খ. এইচটিএফসি
গ. এইচডিএফসি ঘ. এইচএইচএফসি
১৪. গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?
ক. ২০ খ. ২২ গ. ২৩ ঘ. ২৫
১৫. গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?
ক. ১৯ খ. ২০ গ. ২১ ঘ. ২২
১৬. গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে মিথেনের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?
ক. ৭০ ভাগ খ. ৮০ ভাগ গ. ৯০ ভাগ ঘ. ১০০ ভাগ
১৭. রেফ্রিজারেটর কোন গ্যাসটি উৎপাদন করে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন গ. মিথেন ঘ. গ্রিনহাউস
১৮. ভূপৃষ্ঠের নিকটবর্তী স্তর কোনটি?
ক. ওজোন স্তর খ. আয়নস্ফিয়ার
গ. ট্রপোস্ফিয়ার ঘ. প্রথম স্তর
১৯. সমুদ্রপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা কত কি.মি.? ক. ১২ কি.মি. খ. ১১ কি.মি.
গ. ১০ কি.মি. ঘ. ৯ কি.মি.
২০. ওজোন স্তর ভূপৃষ্ঠ থেকে কত কি.মি. পর্যন্ত বিস্তৃত?
ক. ৩৫ কি.মি. খ. ৩০ কি.মি.
গ. ২৫ কি.মি ঘ. ২০ কি. মি.
২১. ওজোন স্তর কীভাবে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে?
ক.সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে
খ. সূর্যের অতিবেগুনি রশ্মি ছড়িয়ে দিয়ে
গ. সূর্যের থেকে আলো নিয়ে
ঘ. সূর্যকে আলো দিয়ে সহযোগিতা করে
২২. ওজোন স্তর ক্ষতির কারণে ভূপৃষ্ঠে অতিবেগুনি রশ্মির প্রভাব শতকরা কত ভাগ বৃদ্ধি পেয়েছে?
ক. দুই ভাগ খ. তিন ভাগ গ. চার ভাগ ঘ. পাঁচ ভাগ
২৩. বিশ্বের উন্নত দেশগুলো কীভাবে পরিবেশ নষ্ট করছে?
i. অধিক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে
ii. পারমাণবিক চুল্লি ব্যবহার করে
iii. শিল্প-কারখানা বর্জ্য ও কালো ধোঁয়া নির্গত করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i.
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৮: ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ ১৭. ঘ ১৮. গ ১৯. ক ২০. ঘ ২১. ক ২২. ঘ ২৩. খ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল